উদ্দীপকের ভাব 'সুচেতনা' কবিতার কোন ভাবের সমার্থক? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের ভাব 'সুচেতনা' কবিতায় প্রকাশিত সুন্দর প্রাণ-প্রাচুর্যে ভরপুর এক পৃথিবী প্রত্যাশার ভাবের সমার্থক। ➤ এ পৃথিবীতে মানবিক পরিবেশ সৃষ্টি করতে হলে আগে আমাদেরই মানবিক চেতনার বিকাশ ঘটাতে হবে। তবেই প্রাণৈশ্বর্যে ভরপুর এক পৃথিবী নির্মাণ করা সম্ভব হবে। ➤ উদ্দীপকের কবিতাংশে কবি নবজীবনের আশ্বাসে নতুন প্রজন্মকে আহ্বান করেছেন। এখানে পৃথিবীর জরাজীর্ণ স্থবিরতা পিছনে ফেলে নতুনভাবে প্রাণস্পন্দন সৃষ্টি করতে চির তরুণদের আহ্বান জানানো হয়েছে। কবি মনে করেন এরাই পৃথিবী থেকে জরা, জীর্ণতা দূর করে পৃথিবীকে সুন্দর করতে পারে। এ বিষয়টি 'সুচেতনা' কবিতায় প্রকাশিত নতুন জীবনের প্রতি আহ্বান জানানোর ভাবের সমার্থক। কবি মনে করেন রাত যেমন শাশ্বত, চিরকালীন তেমনই সূর্যোদয়ও অনন্ত ও অনিবার্য। এ পৃথিবীতে একদিকে হিংসা ও বীভৎসতা, অন্যদিকে মানবিকতা ও নতুন জীবনের আহ্বান। কবি তাই প্রত্যাশা করেন একদিন সব হিংসা-দ্বেষ দূর হয়ে পৃথিবী সুন্দর ও প্রাচুর্যময় হয়ে উঠবে। তাই বলা যায় যে, আলোচ্য কবিতার এ ভাবটিরই সমার্থক উদ্দীপকটি। সারকথা: 'সুচেতনা' কবিতায় প্রকাশিত নতুন জীবনের প্রতি আহবানের বিষয়টির সঙ্গে উদ্দীপকটির সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকের ভাব 'সুচেতনা' কবিতার কোন ভাবের সমার্থক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর