উদ্দীপকের প্রথম পঙক্তি 'সুচেতনা' কবিতার কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের প্রথম পঙ্ক্তি 'সুচেতনা' কবিতায় প্রকাশিত পৃথিবীর গভীরতর অসুখকে নির্দেশ করে। ➤ স্বার্থদ্বন্দ্বে আমাদের সুন্দর পৃথিবী আজ ধ্বংস হতে চলেছে। ক্ষমতার লড়াই, অন্যকে শোষণ করার নিরন্তর চেষ্টা, অমানবিকতা প্রভৃতি এই বিশ্বকে বসবাসের অযোগ্য করে ফেলেছে। এগুলো থেকে পৃথিবীকে রক্ষা করা আমাদের কর্তব্য। ➤ উদ্দীপকের প্রথম চরণে জরাজীর্ণ পৃথিবীর চিত্র তুলে ধরা হয়েছে। কবির মতে, এই পৃথিবী ব্যর্থ ও মৃত। এই পৃথিবী জরা আর জঞ্জালে ভর্তি। এই অবস্থার জন্যে পৃথিবী পৃথিবী শিশুর বাসযোগ্য নয়। এই বিষয়টি 'সুচেতনা' কবিতায় প্রকাশিত পৃথিবীর গভীর থেকে গভীরতর অসুখকে নির্দেশ করে। কবি দেখেছেন পৃথিবীতে হত্যা, ধ্বংস, ক্ষমতার লড়াই ইত্যাদি। এখানে মানুষই মানুষকে হত্যা করছে স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য। এই বীভৎস হত্যালীলা কবিকে দারুণভাবে আহত করেছে। এজন্যই তিনি বলেছেন পৃথিবীর গভীরতর অসুখ এখন। উদ্দীপকটির প্রথম চরণ আলোচ্য কবির এই বিষয়টিকেই নির্দেশ করেছে। সারকথা: উদ্দীপকের প্রথম পড়ক্তির ভাব 'সুচেতনা' কবিতায় প্রকাশিত হত্যা, হিংসা, ক্ষমতার লড়াইয়ে বিক্ষুব্ধ পৃথিবীর চিত্রকে নির্দেশ করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকের প্রথম পঙক্তি 'সুচেতনা' কবিতার কোন বিষয়কে নির্দেশ করে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর