উক্ত ভাবটি 'সুচেতনা' কবিতার সামগ্রিকতা প্রকাশ করে না- উদ্দীপক ও আলোচ্য কবিতার আলোকে মন্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: ➤ উক্ত ভাবটি 'সুচেতনা' কবিতার সামগ্রিকতা প্রকাশ করে না- মন্তব্যটি যথার্থ। ➤ বৈষম্যহীন সমাজ তথা পৃথিবীই মানুষের একমাত্র কাম্য। অথচ কিছু মানুষ নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতে পৃথিবীব্যাপী হিংসা, বিদ্বেষ, হানাহানি সৃষ্টি করছে। তাদের জন্যই এই সুন্দর পৃথিবীতে মানুষ আজ দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। ➤ উদ্দীপকে জরাজীর্ণ পৃথিবীতে নতুনভাবে বাঁচার আশাবাদ ব্যক্ত হয়েছে। কবি জরাজীর্ণ পৃথিবীতে নবজীবনের গান গেয়ে অনাকাঙ্ক্ষিত সময় অতিক্রম করছেন। তিনি মানবিক এক পৃথিবী কামনা করেছেন যেখানে থাকবে শুধু ভালোবাসা। এই ভাবটি 'সুচেতনা' কবিতায়ও প্রকাশ পেয়েছে। তবে এটি কবিতার একটি মাত্র দিক। এছাড়াও আলোচ্য কবিতায় নানামুখী বিষয় ও ভাব উঠে এসেছে। ➤ 'সুচেতনা' কবিতায় কবি সমকালীন পৃথিবীর প্রেক্ষাপটে আপন জীবনাভিজ্ঞতা ও জীবনভাবনা তুলে ধরেছেন। উদ্দীপকের বিষয় ছাড়াও এখানে কবি বলেছেন এই পৃথিবীর কোলাহলমুখর রণরক্ত সফলতা সত্য হলেও শেষ সত্য নয়। কবি মনে করেন যখন সুচেতনা জাগ্রত হবে তখন এই বস্তুগত শোক, সংঘর্ষ, স্বার্থদ্বন্দ্ব শেষ হয়ে পৃথিবী একদিন প্রাচুর্যময় বাহ্য গৌরবে সেজে উঠবে। পৃথিবীর গভীর অসুখ একদিন সেরে গিয়ে নতুন প্রাণস্পন্দন জাগবে। রাতের আঁধার কেটে গিয়ে ভোরের আলো ফুটে উঠবে। কবিতার এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায়, মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে শুধু জীর্ণ পৃথিবীতে বসে নতুন জীবনের আশাবাদ ধ্বনিত হয়েছে যা আলোচ্য কবিতার একটি মাত্র দিক। এছাড়াও কবিতায় অনেক ভাব ও বিষয় উঠে এসেছে।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উক্ত ভাবটি 'সুচেতনা' কবিতার সামগ্রিকতা প্রকাশ করে না- উদ্দীপক ও আলো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর