উদ্দীপকের কবিতাংশে 'সুচেতনা' কবিতার কোন আহ্বান ধ্বনিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের কবিতাংশে 'সুচেতনা' কবিতার সুচেতনা যে পথে আলো জ্বেলে যাবে সেই পথের আহ্বান ধ্বনিত হয়েছে। ➤ এ পৃথিবীকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদের বিরামহীন কাজ করে যেতে হবে। সেই সঙ্গে বিকাশ ঘটাতে হবে মানবিক চেতনার। তবেই এ পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে। ➤ উদ্দীপকের কবিতাংশে কবি দেখিয়েছেন এই পৃথিবীতে টিকে থাকতে হলে চেষ্টা ও কর্মের কোনো বিকল্প নেই। কেননা এ পৃথিবী কৃপণ, চারদিক লোলুপ রসনায় আচ্ছাদিত। 'সুচেতনা' কবিতায়ও কবি বলেছেন, সুচেতনা যে পথে আলো জ্বেলে যাবে সেই পথ হবে মুক্তির পথ। একমাত্র ইতিবাচক কাজের আহ্বানে সাড়া দিলেই অর্থাৎ কর্মে তৎপর হওয়ার মাধ্যমেই পৃথিবীর ক্রমমুক্তি সম্ভব। কবি তাই সেই আহ্বানে সাড়া দিয়ে নতুন এক মানবিক পৃথিবী গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন। সারকথা: উদ্দীপকে 'সুচেতনা' কবিতায় প্রকাশিত সুচেতনার বিকাশের দিকটি উঠে এসেছে, যে পথে মিলবে মানুষের মুক্তি।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকের কবিতাংশে 'সুচেতনা' কবিতার কোন আহ্বান ধ্বনিত হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর