শেয়ারFacebookWhatsApp

'কুসুমিত কিংশুক সঘন বন লাল' বলতে কবি কোন ঋতুকে বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।

উত্তর: ➤ 'কুসুমিত কিংশুক সঘন বন লাল' বলতে কবি বসন্ত ঋতুকে বুঝিয়েছেন। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর অসাধারণ বর্ণনা দিয়েছেন। এগুলোর মধ্যে কবি বসন্ত ঋতুর সৌন্দর্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সর্বপ্রথম এই ঋতুর বর্ণনা দিয়েছেন। কবি বলেছেন বসন্ত ঋতুতে গাছপালায় নতুন পাতা আসে, ফল-ফুলে ভরে ওঠে বৃক্ষ- বনস্পতি। ফলে পলাশ গাছও ফুলে সমৃদ্ধ হয়। এ সময় পলাশ বনে লাল লাল পলাশ ফুলের সমারোহ দেখা যায়। বসন্ত ঋতুতে ঘন পলাশ বনে পলাশ ফুলের এমন রূপ বোঝাতেই কবি আলোচ্য পক্তিটি ব্যবহার করেছেন। সারকথা: উদ্দীপকের কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর বিষয়টি প্রকাশ পেয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল

'কুসুমিত কিংশুক সঘন বন লাল' বলতে কবি কোন ঋতুকে বুঝিয়েছেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ওই আসে ওই অতি ভৈরব হরষে জলসিঙ্কিত ক্ষিতিসৌরভরভসে ঘনগৌরবে নবযৌবনা বরষা শ্যামগন্ডীর সরসা। গুরুগর্জনে নীল অরণ্য শিহরে, উতলা কলাপী কেকাকলরবে বিহরে। নিখিলচিত্ত হরষা ঘনগৌরবে আসিছে মত্ত বরষা।

উত্তর

দাদুরী অর্থ মাদি ব্যাঙ।

উত্তর

➤ 'কুসুমিত কিংশুক সঘন বন লাল' বলতে কবি বসন্ত ঋতুকে বুঝিয়েছেন। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর অসাধারণ বর্ণনা দিয়েছেন। এগুলোর মধ্যে কবি বসন্ত ঋতুর সৌন্দর্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সর্বপ্রথম এই ঋতুর বর্ণনা দিয়েছেন। কবি বলেছেন বসন্ত ঋতুতে গাছপালায় নতুন পাতা আসে, ফল-ফুলে ভরে ওঠে বৃক্ষ- বনস্পতি। ফলে পলাশ গাছও ফুলে সমৃদ্ধ হয়। এ সময় পলাশ বনে লাল লাল পলাশ ফুলের সমারোহ দেখা যায়। বসন্ত ঋতুতে ঘন পলাশ বনে পলাশ ফুলের এমন রূপ বোঝাতেই কবি আলোচ্য পক্তিটি ব্যবহার করেছেন। সারকথা: উদ্দীপকের কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর বিষয়টি প্রকাশ পেয়েছে।

উত্তর

➤ উদ্দীপকের ঋতুর সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বর্ষা ঋতুর সাদৃশ্য খুঁজে পাই। ➤ বাংলা ষড়ঋতুতে বর্ষা একটি তাৎপর্যপূর্ণ ঋতু। আষাঢ়-শ্রাবণ এ দুই মাস নিয়ে বর্ষা ঋতু। এই ঋতুতে মেঘ প্রবল গর্জন করে অবিরল ধারায় বৃষ্টি নামে। অজস্র ধারায় বৃষ্টিপাতের ফলে চারদিক বৃষ্টির পানিতে ভরে ওঠে। ➤ উদ্দীপকের কবিতাংশে ভয়ংকর রূপ নিয়ে বর্ষার আগমনের কথা বলা হয়েছে। জলে ভেজা মাটির সৌরভের উল্লাসে গৌরব নিয়ে নবযৌবনা এ বর্ষা আগমন করে। মেঘের গর্জনে বন যেন শিহরিত হয়। চঞ্চল ময়ূর কেকা রবে বিচরণ' করে যা সবার চিত্তকে আনন্দিত করে। উদ্দীপকের বর্ষা ঋতুর এ দিকগুলোর সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বর্ষা ঋতুর সাদৃশ্য রয়েছে। এ কবিতায় কবি বর্ষা ঋতুর বর্ণনা করতে গিয়ে বলেন- গরমের সময় ঘন ঘন গর্জন করে বৃষ্টি নামে। অজস্র ধারায় চারদিকে বৃষ্টিপাত হয়ে পানিতে পূর্ণ হয়। ঘন বরষায় রাতের দ্বিতীয় প্রহরে কৈলাসে মল্লার গাওয়া হয়। মাদি ব্যাঙ ও ময়ূরীর ডাক মানবমনে অনেক ভাব জাগায়। বর্ষার এসব বৈশিষ্ট্য উদ্দীপকের ঋতুর বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে বর্ষা ঋতুর যেসব বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো 'ঋতু বর্ণন' কবিতার বর্ষা ঋতুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

➤ "একই ঋতু উদ্দীপকের কবি এবং 'ঋতু বর্ণন' কবিতার কবিকে আবেগাপ্লুত করেছে"- মন্তব্যটি যথার্থ। ➤ প্রকৃতি ও মানবমনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। প্রকৃতিতে অনুকূল পরিবেশ বিরাজ করলে মানব হৃদয় এতে আনন্দিত হয়। প্রকৃতির সৌরভ মেখে মানুষ নিজের মনকে রাঙিয়ে অফুরন্ত উচ্ছ্বাসে মেতে ওঠে। ➤ উদ্দীপকে কবি বর্ষা ঋতুর অসাধারণ সুন্দর রূপ তুলে ধরেছেন। ঘনগৌরব আর নবযৌবনা এ ঋতু কবির হৃদয়কে দারুণভাবে প্রভাবিত করেছে। এর ফলে কবির চিত্ত হয়েছে আনন্দিত, আবেগাপ্লুত। 'ঋতু বর্ণন' কবিতায়ও বর্ষা ঋতুর সৌন্দর্যে কবির চিত্ত আনন্দিত হয়েছে। তিনি বর্ষার সৌন্দর্য তুলে ধরতে এ ঋতুর বিভিন্ন দিক অত্যন্ত সচেতনভাবে ফুটিয়ে তুলেছেন। বর্ষার অবিরল বৃষ্টিধারায় সর্বত্র পানিতে পূর্ণ হয়। তখন মাদি ব্যাঙ ও ময়ূরীর ডাক কবির মনে আনন্দ জাগায়। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি বর্ষা ঋতুর সৌন্দর্যের নানা দিক তুলে ধরেছেন। এ সময় প্রবল গর্জনকে কবি কৈলাসের মল্লার রাগের সঙ্গে তুলনা করেছেন। এ সময় মাদি ব্যাঙ ও ময়ূরীর ডাক কবির মনে অনেক ভাব জাগায়। কীটকুলের পুনঃপুন ঝংকার শুনে যুবক চিত্ত আনন্দিত হয়। বর্ষা ঋতুর বর্ণনায় এসব দিক কবির আবেগাপ্লুত হওয়ার বিষয়টিকেই নির্দেশ করে যা উদ্দীপকের কবির মধ্যেও প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'ঋতু বর্ণন' কবিতায় কবি বর্ষা ঋতুর বর্ণনা করতে গিয়ে এ ঋতুতে মাদি ব্যাঙ ও ময়ূরীর ডাক শুনে আবেল্লাপুত হয়েছেন। উদ্দীপকের কবিও বর্ষা ঋতুর সৌন্দর্যে আবেগাপ্লুত হয়েছেন। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : ঋতু-বর্ণন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' ঋতু বর্ণন' কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা আছে?

  • গ্রীষ্ম
  • বর্ষা
  • শরৎ
  • বসন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' নিদাঘ সমএ' বলতে কী বোঝানো হয়েছে?

  • প্রচণ্ড গরমকাল
  • আবহাওয়া ঠাণ্ডা
  • পীড়নের সময়
  • বর্ষার আগমন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • সুন্দর শোভা
  • পুষ্পমাল্য
  • মল্লার রাগ
  • মলয় সমীর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাওল কোন যুগের কবি?

  • প্রাচীন যুগ
  • রবীন্দ্র যুগ
  • আধুনিক যুগ
  • মধ্যযুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আলাওলের জন্মস্থান বর্তমান বাংলাদেশের কোন জেলায়?

  • যশোর
  • ফরিদপুর
  • গোপালগঞ্জ
  • মাদারীপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আলাওলের জন্মস্থান কোথায়?

  • জালালপুর
  • কাঁঠালপাড়া
  • পাড়াগাঁ
  • লাহিনীপাড়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলাওল কোন জলদস্যুদের কবলে পড়েন?

  • ভারতীয়
  • ফরাসি
  • পর্তুগিজ
  • সোমালীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জলদস্যুদের আক্রমণে আলাওলের কে নিহত হন?

  • আলাওলের মামা
  • আলাওলের বোন
  • আলাওলের পিতা
  • আলাওলের বন্ধু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলদস্যুদের আক্রমণ থেকে ভাগ্যক্রমে বেঁচে আলাওল কোথায় উপনীত হন?

  • কলকাতায়
  • আরাকানে
  • চট্টগ্রামে
  • পাঞ্জাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আলাওল আরাকান রাজদরবারে কার দৃষ্টি আকর্ষণ করেন?

  • শাহ গরীব উল্লাহর
  • ইবনে বতুতার
  • নসির মাহমুদের
  • কোরেশি মাগন ঠাকুরের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আলাওলকে কাব্য-রচনায় উৎসাহিত করেন কে?

  • কোরেশি মাগন ঠাকুর
  • মুহাম্মদ খান
  • মালিক মুহাম্মদ জায়রী
  • সৈয়দ মুসা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আলাওল রাজসভায় কোন রাজের সেনাদলে কাজ পেয়েছিলেন?

  • মুঘল সম্রাট
  • আরাকান রাজ
  • বাংলার সুলতান
  • চট্টগ্রামের রাজা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।