শেয়ারFacebookWhatsApp

'ঋতু বর্ণন' কবিতায় 'সরণ' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর: ঋতু বর্ণন' কবিতায় 'সরণ' শব্দটি 'শরণ' অর্থে ব্যবহৃত হয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল

'ঋতু বর্ণন' কবিতায় 'সরণ' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উদ্দীপক

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে; হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়।

উত্তর

ঋতু বর্ণন' কবিতায় 'সরণ' শব্দটি 'শরণ' অর্থে ব্যবহৃত হয়েছে।

উত্তর

➤ গ্রীষ্মের রৌদ্র তার প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সবার মনে ত্রাসের সৃষ্টি করে। ➤ গ্রীষ্মকালে সূর্য পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করায় এ সময়ে তাপমাত্রা বেশি থাকে। গ্রীষ্মের রোদ বেশ প্রখর হয়। এ সময়ে তাপের প্রচন্ডতা জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। কখনো কখনো সবাই স্বস্তি খোঁজে, ছায়ার আশ্রয় চায়। কেননা প্রচন্ড তাপে মানুষের অনেক কষ্ট হয়, দুর্ভোগ বাড়ে। গ্রীষ্মকালীন রৌদ্রতাপে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়। আর এ কারণেই এটি সবার মধ্যে ত্রাসের সৃষ্টি করে। সারকথা: প্রচন্ড তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ায় গ্রীষ্মের রৌদ্র ত্রাসের সৃষ্টি করে।

উত্তর

➤ উদ্দীপকের বাংলার প্রকৃতিতে হেমন্ত ঋতুর অবস্থানের দিকটি 'ঋতু বর্ণন' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ বাংলার প্রকৃতিতে পালাক্রমে ছয়টি ঋতুর আবির্ভাব ঘটে। সেগুলোর মধ্যে হেমন্ত একটি। এটি ষড়ঋতুর চতুর্থ ঋতু। হেমন্তের আগমনে প্রকৃতি আরেক রূপে ধরা দেয়। তার রূপের এই স্বাতন্ত্র্য বিভিন্ন সময়ে কবিদের মনকে আলোড়িত করেছে বিভিন্নভাবে। ➤ উদ্দীপকে বাংলার প্রকৃতিতে মুগ্ধ কবি-হৃদয়ের ভাব প্রকাশ পেয়েছে। কবি বাংলার প্রকৃতিতে এতটাই মুগ্ধ হয়েছেন যে, তিনি বারবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন। মানুষ হয়ে ফিরে আসার সুযোগ না পেলেও তিনি অন্য কোনো রূপে আবারও বাংলার প্রকৃতিতে ফিরে আসতে চান। ভোরের কাক হয়েও কবি তাঁর এই কার্তিকের নবান্নের দেশে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন। কুয়াশার বুকে ভেসে আসতে চেয়েছেন কাঁঠাল ছায়ায়। প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ কবি হেমন্তের প্রসঙ্গ এনেছেন। বাংলার ঋতু পরিক্রমায় হেমন্তের অবস্থান গৌণ নয়। শীতের আগমনি বার্তা নিয়ে আসা হেমন্তের প্রসঙ্গ এসেছে 'ঋতু বর্ণন' কবিতায়ও। সেখানে কবি তাঁর তুলির সামান্য আঁচড়ে প্রকৃতিতে হেমন্তের অবস্থানকে চিহ্নিত করেছেন। শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ অনুভূত হয়। শীতের আমেজ নিয়ে আসা হেমন্ত ঋতুর প্রসঙ্গ বর্ণনায় উদ্দীপক ও 'ঋতু বর্ণন' কবিতাটি সাদৃশ্যপূর্ণ। সারকথা: বাংলার প্রকৃতিতে হেমন্ত ঋতুর প্রসঙ্গ বর্ণনার দিক দিয়ে উদ্দীপক ও 'ঋতু বর্ণন' কবিতাটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

➤ "উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করে না" মন্তব্যটি যথার্থ। ➤ বাংলার প্রকৃতি অপরূপ সৌন্দর্যের আধার। ঋতু পরিক্রমায় ছয়টি ঋতুর আনাগোনায় এ দেশের প্রকৃতি মোহনীয় রূপ ধারণ করে। একেক ঋতু একেক রূপ নিয়ে আসে এ দেশে। প্রকৃতির পরিবর্তনে মানুষের মনেও বিচিত্র অনুভূতি সৃষ্টি হয়। প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ক এবং ঋতুচক্রের আবর্তে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য কবিরা তাঁদের শিল্পনৈপুণ্যে অঙ্কন করেছেন বারবার। ➤ উদ্দীপকে বাংলার প্রকৃতির অপরূপ শোভা তুলে এনেছেন কবি। মুগ্ধ হয়েছেন বাংলার রূপে। বারবার ফিরে আসতে চেয়েছেন তার প্রিয় প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতিমুগ্ধ কবির প্রকৃতি বর্ণনায় এখানে হেমন্ত ঋতুর উপস্থিতি লক্ষ করা যায়। হেমন্তকালীন নবান্ন উৎসব আর কুয়াশার রূপচিত্র অঙ্কন করে কবি সামান্য পরিসরেই হেমন্তকে ফুটিয়ে তুলেছেন তাঁর অসাধারণ পারঙ্গমতায়। 'ঋতু বর্ণন' কবিতায়ও হেমন্ত প্রকৃতির বর্ণনা এসেছে। তবে কবিতাটিতে অন্যান্য ঋতু আরও বিস্তৃত রূপে বিধৃত হয়েছে। পাশাপাশি এসেছে মানবমনের সঙ্গে প্রকৃতির সম্পর্কের দিকও। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি আলাওল বাংলার প্রকৃতিতে আবির্ভূত ছয়টি ঋতুর বর্ণনা করেছেন। বর্ণনার মধ্য দিয়ে তিনি প্রকৃতির রূপবৈচিত্র্য উপস্থাপন করেছেন। এ দেশের প্রাকৃতিক সৌন্দর্যে কবি মুগ্ধ হয়েছেন। যুগে যুগে অনেকেই হয়েছেন মুগ্ধ। বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও শীত কোনোটিরই রূপমাধুর্যের কমতি নেই। একেক ঋতুর একেক রূপ বাংলার প্রকৃতিকে বৈচিত্র্যময় করে তুলেছে। এই বৈচিত্র্য মানবমনেও বিচিত্র অনুভূতি সৃষ্টি করে। প্রিয়জনের সান্নিধ্যে সুখময় সময় অতিবাহিত করতে চায়। প্রকৃতিই তাদের মধ্যে এ ধরনের অনুভূতি জাগ্রত করে। প্রকৃতির রূপবৈচিত্র্য ও মানবমনে এর প্রভাবের দিকগুলো উদ্দীপকে স্থানলাভ করেনি। এখানে কেবল বাংলার প্রকৃতির হেমন্ত ঋতুর প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। এ দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'ঋতু বর্ণন' কবিতায় বাংলার ষড়ঋতুর রূপসৌন্দর্য ও মানবমনে এগুলোর প্রভাব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। উদ্দীপকে কেবল হেমন্ত ঋতুর প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : ঋতু-বর্ণন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' ঋতু বর্ণন' কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা আছে?

  • গ্রীষ্ম
  • বর্ষা
  • শরৎ
  • বসন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' নিদাঘ সমএ' বলতে কী বোঝানো হয়েছে?

  • প্রচণ্ড গরমকাল
  • আবহাওয়া ঠাণ্ডা
  • পীড়নের সময়
  • বর্ষার আগমন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • সুন্দর শোভা
  • পুষ্পমাল্য
  • মল্লার রাগ
  • মলয় সমীর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাওল কোন যুগের কবি?

  • প্রাচীন যুগ
  • রবীন্দ্র যুগ
  • আধুনিক যুগ
  • মধ্যযুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আলাওলের জন্মস্থান বর্তমান বাংলাদেশের কোন জেলায়?

  • যশোর
  • ফরিদপুর
  • গোপালগঞ্জ
  • মাদারীপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আলাওলের জন্মস্থান কোথায়?

  • জালালপুর
  • কাঁঠালপাড়া
  • পাড়াগাঁ
  • লাহিনীপাড়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলাওল কোন জলদস্যুদের কবলে পড়েন?

  • ভারতীয়
  • ফরাসি
  • পর্তুগিজ
  • সোমালীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জলদস্যুদের আক্রমণে আলাওলের কে নিহত হন?

  • আলাওলের মামা
  • আলাওলের বোন
  • আলাওলের পিতা
  • আলাওলের বন্ধু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলদস্যুদের আক্রমণ থেকে ভাগ্যক্রমে বেঁচে আলাওল কোথায় উপনীত হন?

  • কলকাতায়
  • আরাকানে
  • চট্টগ্রামে
  • পাঞ্জাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আলাওল আরাকান রাজদরবারে কার দৃষ্টি আকর্ষণ করেন?

  • শাহ গরীব উল্লাহর
  • ইবনে বতুতার
  • নসির মাহমুদের
  • কোরেশি মাগন ঠাকুরের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আলাওলকে কাব্য-রচনায় উৎসাহিত করেন কে?

  • কোরেশি মাগন ঠাকুর
  • মুহাম্মদ খান
  • মালিক মুহাম্মদ জায়রী
  • সৈয়দ মুসা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আলাওল রাজসভায় কোন রাজের সেনাদলে কাজ পেয়েছিলেন?

  • মুঘল সম্রাট
  • আরাকান রাজ
  • বাংলার সুলতান
  • চট্টগ্রামের রাজা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।