"বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত।"- ব্যাখ্যা কর।
উত্তর: ➤ "বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত।"- এ কথাটি বসন্ত ঋতু প্রসঙ্গে বলা হয়েছে। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় ছয়টি ঋতু বর্ণনা করতে গিয়ে কবি বসন্ত ঋতুকে সর্বাধিক গুরুত্বসহকারে বর্ণনা করেছেন। কবি বলেছেন বসন্ত ঋতুতে প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। নতুন পাতা আর ফল-ফুলে ভরে যায় গাছপালা ও বনভূমি। গাছে গাছে পাখির কলকাকলিতে মুখরিত হয় চারদিকের পরিবেশ। সবকিছু মিলিয়ে মনে হয় যেন বসন্ত নানা রকম ফুলের মালা গলায় দিয়ে সজ্জিত হয়ে আনন্দচিত্তে রয়েছে। বিচিত্র বস্ত্র গায়ে দিয়েছে, আর তার অঙ্গে যেন সুগন্ধি চন্দন দিয়ে লেপন করা হয়েছে। কারণ বসন্তকালে নানা রকম ফুলের ঘ্রাণে চারদিক সুবাসিত হয়। তাই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: 'ঋতু বর্ণন' কবিতায় ছয়টি ঋতু বর্ণনা করতে গিয়ে কবি বসন্ত ঋতুকে সর্বাধিক গুরুত্বসহকারে বর্ণনা করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
"বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর