'ঋতু বর্ণন' কবিতায় কবি বর্ষাকাল কীভাবে আসার কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ গ্রীষ্মের শেষ দিকে গরমের সময় ঘন ঘন গর্জন করে বর্ষাকালে আসে। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি বর্ষাকালের নানা রকম বৈশিষ্ট্য ও গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। পাশাপাশি এর সঙ্গে মানবমনের সম্পর্কও ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন, গরম আবহাওয়ার সময়ই ঘন ঘন গর্জন শোনা যায়। এর ফলে চারদিকে অবিরাম বৃষ্টিধারা বয়ে যায়। মেঘের ভয়ংকর শব্দকে কবি কৈলাসের মল্লার রাগের সঙ্গে তুলনা করেছেন। কবি বলেন, এ সময় মাদি ব্যাঙ ও ময়ূরীর যে রব শোনা যায় সেটি মনে অনেক ভালোলাগা জাগায়। আবার কীটকুলের পুনঃপুন ঝংকার যেন মানবমনে আনন্দ ও ভীতির সঞ্চার করে। ফলে যুবকচিত্ত একদিকে যেমন আনন্দিত হয় অন্যদিকে আবার ভীতও হয়। সারকথা: প্রকৃতিতে বর্ষা ঋতুর আগমনের ফলে গ্রীষ্মের প্রচন্ড উত্তাপ কমে যায়।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
'ঋতু বর্ণন' কবিতায় কবি বর্ষাকাল কীভাবে আসার কথা বলেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর