নির্ভয়ে বরিষে জল চৌদিকে পূরিত'- এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? সংক্ষেপে লেখ।
উত্তর: ➤ 'নির্ভয়ে বরিষে জল চৌদিকে পূরিত'- এখানে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর নানা বৈশিষ্ট্য ও বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। এগুলোর মধ্যে বর্ষা ঋতু অন্যতম। কবি গ্রীষ্মের পরপরই বর্ষার বর্ণনা দিয়েছেন। গ্রীষ্মের শেষ দিকে অতি গরমের সময়ে ঘন ঘন মেঘের গর্জন শোনা যায়। তখন চারদিকে অজস্র ধারায় বৃষ্টি নামে। এ বৃষ্টির জলধারায় চারদিক পরিপূর্ণ হয়। এ বৃষ্টির যেন কোনো ভয় নেই, আকাশ থেকে নির্ভয়ে নেমে এসে চারদিক ভরিয়ে তোলে। বর্ষা ঋতুর এমন অবস্থা বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: প্রশ্নোক্ত চরণটির মাধ্যমে কবি বর্ষা ঋতুকে বুঝিয়েছেন। কারণ বর্ষা । ঋতুতে বৃষ্টির জলধারা চারদিক পূর্ণ করে তোলে।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
নির্ভয়ে বরিষে জল চৌদিকে পূরিত'- এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? সংক্ষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর