উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?- ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে।' ➤ বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এ দেশের প্রকৃতিতে এ ছয়টি ঋতুর প্রভাব অপরিসীম। প্রতিটি ঋতু তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়ে প্রকৃতিকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়। তবে এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বসন্ত ঋতু। ➤ উদ্দীপকে বনান্তে বসন্ত আগমনের কথা বলা হয়েছে। সে যেন বনে বনে মনে মনে রং ছড়িয়ে দিয়েছে। এ বসন্ত চঞ্চল, তরুণ ও দুরন্ত। এর আগমনে গাছের ডালগুলোর কচি পাতায় অশান্ত, কারণ বসন্তের মাতাল হাওয়ায় এগুলো উড়ছে। পলাশ কলি ফুল ধনুতে পূর্ণ। ফলে সেসব ফুল অফুরন্ত হাসিতে মেতে উঠেছে। উদ্দীপকের এসব চিত্র মূলত বসন্তের সৌন্দর্যকেই নির্দেশ করে যা 'ঋতু বর্ণন' কবিতার একটি বিশেষ দিক। এ কবিতায় কবি বসন্তকে সুমাধব বা উত্তম বসন্তকাল বলেছেন। এ সময় গাছে নতুন পাতা আসে, দখিনা স্নিগ্ধ বাতাস বয়ে যায়। পলাশ ফুলে ভরে ওঠে গাছ। চারদিকে কোকিলের কুহুতান ও ভ্রমরের গুঞ্জন শোনা যায়। ফল-ফুলে প্রকৃতি চমৎকার রূপ ধারণ করে। নানা রকম ফুলের মালা গলায় দিয়ে যেন বসন্ত সজ্জিত হয়। এগুলো মূলত বসন্ত ঋতুর সৌন্দর্যের দিকটিকেই তুলে ধরে যা উদ্দীপকেও ফুটে উঠেছে। সারকথা: উদ্দীপকে বসন্তের বিভিন্ন দিক তুলে ধরে এ ঋতুর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে যা 'ঋতু বর্ণন' কবিতার একটি বিশেষ দিক।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর