উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতাটি কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতাটি বর্ষাকালীন প্রকৃতি ও মানবমনে এর প্রভাবের দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। ➤ প্রকৃতির সঙ্গে মানবমনের সম্পর্ক অবিচ্ছেদ্য। বিশেষ করে বর্ষার প্রকৃতি মানুষের মনে এক অন্য রকম অনুভূতি সৃষ্টি করে। বর্ষা প্রকৃতিতে যেমন পরিবর্তন নিয়ে আসে, তেমনই মানবমনেও পরিবর্তন আনে। ➤ উদ্দীপকে প্রকৃতিতে বর্ষার প্রভাব বর্ণিত হয়েছে। অবিরত বর্ষণকে ক্রমাগত ক্রন্দনের সঙ্গে তুলনা করা হয়েছে। বর্ষার বৃষ্টিতে চারদিকে জলধারার সৃষ্টি হয়েছে। বাঁশবনে বাতাস এসে তার পাতাগুলোকে এলোমেলো করে দিয়ে গেছে। কবি একে রমণীর এলোকেশের সঙ্গে তুলনা করেছেন। প্রকৃতিতে বর্ষা এমনই রূপমাধুর্য সৃষ্টি করেছে। এমন দিনে প্রিয়জনের জন্য মানুষের মন ব্যাকুল হয়। বর্ষা প্রকৃতির প্রভাবে মানবমনের অবস্থা পরিবর্তনের এই দিকটি 'ঋতু বর্ণন' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। কবিতাটিতে বর্ষায় মেঘের গর্জন, অবিরল বৃষ্টিজলে স্নাত প্রকৃতি, একটানা মাদি ব্যাঙ ও ময়ূরের ডাক প্রভৃতির বর্ণনা দেওয়া হয়েছে। বর্ষার ছোঁয়ায় প্রাণিকুলের মধ্যেও জাগরণ সৃষ্টি হয়েছে। পুলক জেগেছে তাদের মনে। তাদের ঝংকারে এবং প্রকৃতির পরশে যুবক চিত্তেও অন্য এক আবেশ সৃষ্টি হয়েছে। এভাবে বর্ষার প্রভাবে প্রকৃতি ও মানবমনের পরিবর্তনের দিকটিই কবিতার সঙ্গে সাদৃশ্য তৈরি করেছে। সারকথা: বর্ষার প্রভাবে প্রকৃতি ও মানবমনের পরিবর্তনের দিকটিই 'ঋতু বর্ণন' কবিতা ও উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য তৈরি করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতাটি কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর