"উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার খণ্ডাংশ মাত্র"- বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার খন্ডাংশ মাত্র"- মন্তব্যটি যথার্থ। ➤ বাংলার প্রকৃতিতে ছয়টি ঋতু আসে-যায়। এই পালাবদলের খেলায় প্রকৃতির রূপের পরিবর্তন হয়। চারপাশের প্রকৃতির সঙ্গে মানবমনেও আসে পরিবর্তন। প্রকৃতি ও মানবের এই লীলাচক্র কবিমনে ধরা দিয়েছে বিভিন্ন রূপে ও রঙে। ➤ উদ্দীপকে বর্ষার এক চিরন্তন সৌন্দর্য ধরা পড়েছে। বর্ষার অবিরত জলধারায় চারদিকের ছলছল অবস্থা, বাঁশবনের বৃষ্টিস্নাত মনোমুগ্ধকর রূপ আর সেই সঙ্গে মানবমনের ব্যাকুল হৃদয়ের প্রত্যাশার চিত্র অঙ্কিত হয়েছে এখানে। বর্ষার আগমনে প্রকৃতি ও মানুষের সম্পর্কের একটি বিশেষ দিক প্রকাশিত হয়েছে 'ঋতু বর্ণন' কবিতাটিতেও। কবিতায় মেঘের গর্জন, বৃষ্টির ধারায় চারপাশ জলে পরিপূর্ণ হওয়া, ময়ূর ও ব্যাঙের জেগে ওঠার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে প্রকৃতির পরশে মানবমনে জেগে ওঠা ভাবের কথা। তবে কবিতাটিতে কেবল বর্ষা প্রকৃতির কথাই বলা হয়নি। সেখানকার বিষয় বর্ণনার পরিধি আরও ব্যাপক। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি প্রকৃতির রূপবৈচিত্র্যের সঙ্গে মানবমনের সম্পর্ক ও প্রভাব বর্ণনা করেছেন। এখানে বসন্তের বাতাস ও এর পত্রপুষ্প, ভ্রমর ও কোকিলের চিরায়ত বৈশিষ্ট্য, গ্রীষ্মের তপন-ত্রাস ও ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘ গর্জন ও বৃষ্টিস্নাত প্রকৃতিতে প্রাণিকুলের হরষিত চিত্ত বর্ণন, শরতের নির্মল প্রকৃতি, শীতের বিশেষত্ব ও রজনিতে সুখী দম্পতির চিত্তসুখ বর্ণিত হয়েছে। 'ঋতু বর্ণন' কবিতায় ষড়ঋতুর বৈচিত্র্যে বাংলার নিসর্গ-রূপে সমৃদ্ধ হওয়ার কথা প্রকাশিত হয়েছে। তবে উদ্দীপকে কেবল একটি ঋতুর কথা ও এটির প্রভাবে প্রকৃতি ও মানবমনের অবস্থা বর্ণিত হয়েছে। তাই এটিকে কবিতার খন্ডাংশ বলা চলে। এই বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'ঋতু বর্ণন' কবিতায় ষড়ঋতুর বিভিন্ন চিত্র এবং মানবমনে এগুলোর প্রভাব প্রতিফলিত হয়েছে। অন্যদিকে উদ্দীপকে কেবল বর্ষা ঋতুর সৌন্দর্য এবং এটির প্রভাবে মানবমনের আকুতি প্রকাশ পেয়েছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
"উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার খণ্ডাংশ মাত্র"- বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর