উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের ঋতুর সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বর্ষা ঋতুর সাদৃশ্য খুঁজে পাই। ➤ বাংলা ষড়ঋতুতে বর্ষা একটি তাৎপর্যপূর্ণ ঋতু। আষাঢ়-শ্রাবণ এ দুই মাস নিয়ে বর্ষা ঋতু। এই ঋতুতে মেঘ প্রবল গর্জন করে অবিরল ধারায় বৃষ্টি নামে। অজস্র ধারায় বৃষ্টিপাতের ফলে চারদিক বৃষ্টির পানিতে ভরে ওঠে। ➤ উদ্দীপকের কবিতাংশে ভয়ংকর রূপ নিয়ে বর্ষার আগমনের কথা বলা হয়েছে। জলে ভেজা মাটির সৌরভের উল্লাসে গৌরব নিয়ে নবযৌবনা এ বর্ষা আগমন করে। মেঘের গর্জনে বন যেন শিহরিত হয়। চঞ্চল ময়ূর কেকা রবে বিচরণ' করে যা সবার চিত্তকে আনন্দিত করে। উদ্দীপকের বর্ষা ঋতুর এ দিকগুলোর সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বর্ষা ঋতুর সাদৃশ্য রয়েছে। এ কবিতায় কবি বর্ষা ঋতুর বর্ণনা করতে গিয়ে বলেন- গরমের সময় ঘন ঘন গর্জন করে বৃষ্টি নামে। অজস্র ধারায় চারদিকে বৃষ্টিপাত হয়ে পানিতে পূর্ণ হয়। ঘন বরষায় রাতের দ্বিতীয় প্রহরে কৈলাসে মল্লার গাওয়া হয়। মাদি ব্যাঙ ও ময়ূরীর ডাক মানবমনে অনেক ভাব জাগায়। বর্ষার এসব বৈশিষ্ট্য উদ্দীপকের ঋতুর বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে বর্ষা ঋতুর যেসব বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো 'ঋতু বর্ণন' কবিতার বর্ষা ঋতুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর