"একই ঋতু উদ্দীপকের কবি এবং 'ঋতু বর্ণন' কবিতার কবিকে আবেগাপ্লুত করেছে"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "একই ঋতু উদ্দীপকের কবি এবং 'ঋতু বর্ণন' কবিতার কবিকে আবেগাপ্লুত করেছে"- মন্তব্যটি যথার্থ। ➤ প্রকৃতি ও মানবমনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। প্রকৃতিতে অনুকূল পরিবেশ বিরাজ করলে মানব হৃদয় এতে আনন্দিত হয়। প্রকৃতির সৌরভ মেখে মানুষ নিজের মনকে রাঙিয়ে অফুরন্ত উচ্ছ্বাসে মেতে ওঠে। ➤ উদ্দীপকে কবি বর্ষা ঋতুর অসাধারণ সুন্দর রূপ তুলে ধরেছেন। ঘনগৌরব আর নবযৌবনা এ ঋতু কবির হৃদয়কে দারুণভাবে প্রভাবিত করেছে। এর ফলে কবির চিত্ত হয়েছে আনন্দিত, আবেগাপ্লুত। 'ঋতু বর্ণন' কবিতায়ও বর্ষা ঋতুর সৌন্দর্যে কবির চিত্ত আনন্দিত হয়েছে। তিনি বর্ষার সৌন্দর্য তুলে ধরতে এ ঋতুর বিভিন্ন দিক অত্যন্ত সচেতনভাবে ফুটিয়ে তুলেছেন। বর্ষার অবিরল বৃষ্টিধারায় সর্বত্র পানিতে পূর্ণ হয়। তখন মাদি ব্যাঙ ও ময়ূরীর ডাক কবির মনে আনন্দ জাগায়। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি বর্ষা ঋতুর সৌন্দর্যের নানা দিক তুলে ধরেছেন। এ সময় প্রবল গর্জনকে কবি কৈলাসের মল্লার রাগের সঙ্গে তুলনা করেছেন। এ সময় মাদি ব্যাঙ ও ময়ূরীর ডাক কবির মনে অনেক ভাব জাগায়। কীটকুলের পুনঃপুন ঝংকার শুনে যুবক চিত্ত আনন্দিত হয়। বর্ষা ঋতুর বর্ণনায় এসব দিক কবির আবেগাপ্লুত হওয়ার বিষয়টিকেই নির্দেশ করে যা উদ্দীপকের কবির মধ্যেও প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'ঋতু বর্ণন' কবিতায় কবি বর্ষা ঋতুর বর্ণনা করতে গিয়ে এ ঋতুতে মাদি ব্যাঙ ও ময়ূরীর ডাক শুনে আবেল্লাপুত হয়েছেন। উদ্দীপকের কবিও বর্ষা ঋতুর সৌন্দর্যে আবেগাপ্লুত হয়েছেন। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
"একই ঋতু উদ্দীপকের কবি এবং 'ঋতু বর্ণন' কবিতার কবিকে আবেগাপ্লুত করেছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর