উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেছে কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: ➤ না, উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাবের প্রতফিলন ঘটেনি বলে আমি মনে করি। ➤ বাংলা ষড়ঋতুর মধ্যে গ্রীষ্ম ঋতু অন্যতম। এ ঋতুর অন্যতম বৈশিষ্ট্য হলো সূর্যের প্রচন্ড তাপে চারদিক উত্তপ্ত হওয়া। এর ফলে মাঠ-ঘাট শুকিয়ে চৌচির হয়ে যায়। তবে এ ঋতুর দখিনা স্নিগ্ধ বাতাস মানবমনকে আকুল করে তোলে। ➤ উদ্দীপকে রোদের তাপে পৃথিবীর অচলাবস্থার কথা বলা হয়েছে। সূর্যের প্রচন্ড তাপে যেন ক্ষুধার অগুন জ্বলে ওঠে, পৃথিবীর গয়ে জ্বর নামে। পৃথিবী যেন পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম হয়। প্রকৃতির এমন অবস্থা মূলত গ্রীষ্ম ঋতুকে নির্দেশ করে যা 'ঋতু বর্ণন' কবিতার একটি দিক। তবে এ কবিতায় গ্রীষ্ম ঋতুর আরও কিছু বিশেষ দিক তুলে ধরা হয়েছে যা উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠেনি। এ কবিতায় গ্রীষ্মের খরতাপের সঙ্গে সঙ্গে কবি এর স্নিগ্ধ বাতাসে নর-নারীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠার দিকটি তুলে ধরেছেন যা উদ্দীপকে নেই। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি গ্রীষ্ম ঋতুর খরতাপের দিকটি তুলে ধরেছেন। তবে পাশাপাশি তিনি এ ঋতুর বিশেষত্বও তুলে ধরেছেন। তিনি বলেছেন, গ্রীষ্ম ঋতু চন্দন ও চাঁপা ফুলের মালা গলায় দিয়ে স্নিগ্ধ দখিনা বাতাস নিয়ে আসে। ফলে এ সময় নর-নারীর মধ্যে ভাবের উন্মেষ ঘটে। এজন্য তারা উভয়ে মিলে আনন্দময় সময় কাটায়। গ্রীষ্ম ঋতুর এ বিষয়গুলো আলোচ্য কবিতায় ফুটে উঠলেও উদ্দীপকে নেই। তাই বলা যায়, উদ্দীপকটি গ্রীষ্ম ঋতুর সমগ্র ভাব তুলে ধরেনি। সারকথা: উদ্দীপকে গ্রীষ্ম ঋতুর খরতাপের বিষয়টি প্রাধান্য পেয়েছে। অন্যদিকে 'ঋতু বর্ণন' কবিতায় কবি এ দিকটির পাশাপাশি গ্রীষ্ম ঋতুর সৌন্দর্য ও এর সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটিও তুলে ধরেছেন। তাই বলা যায়, উদ্দীপকে গ্রীষ্ম ঋতুর সমগ্র ভাব ফুটে ওঠেনি।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেছে কি? তোমার মত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর