'নিদাঘ সময়ে অতি প্রচন্ড তপন।'- বুঝিয়ে লেখ।
উত্তর: ➤ "নিদাঘ সময়ে অতি প্রচন্ড তপন।"- চরণটির মাধ্যমে কবি গ্রীষ্মকালের সূর্যের প্রচন্ড তাপের কথা বুঝিয়েছেন। ➤ বসন্তের নির্মল সৌন্দর্যের পরই প্রকৃতিতে গ্রীষ্ম ঋতু আসে। এ ঋতুতে প্রচন্ড গরম অনুভূত হয়। কেননা এ সময় সূর্য প্রচন্ড শক্তি নিয়ে তাপ বিকিরণ করে। এর তাপ এতটাই প্রখর যে আশপাশে ছায়ার তেমন দেখাই পাওয়া যায় না। মনে হয় যেন সূর্যের খরতাপে ছায়া পায়ের নিচে লুকিয়ে থাকে। তাই আলোচ্য কথাটির মাধ্যমে কবি গ্রীষ্মকালের প্রচন্ড খরতাপকেই বুঝিয়েছেন। সারকথা: প্রশ্নোক্ত চরণটির মাধ্যমে কবি গ্রীষ্মকালের সূর্যের প্রচন্ড তাপের কথা বুঝিয়েছেন।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
'নিদাঘ সময়ে অতি প্রচন্ড তপন।'- বুঝিয়ে লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর