'শীতের তরাসে রবি তুরিতে লুকাএ'- কথাটি বুঝিয়ে লেখ।
উত্তর: ➤ "শীতের তরাসে রবি তুরিতে লুকাএ"- কথাটির মাধ্যমে কবি শীতকালে দিন ছোট হওয়া এবং সূর্য দেখা না যাওয়ার কথা- বলেছেন। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর ধারাবাহিক বর্ণনায় প্রতিটি ঋতুর বিভিন্ন তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এক্ষেত্রে তিনি শীতকালের বিভিন্ন দিক উপস্থাপন করেছেন। শীত ঋতুতে অনেক কুয়াশা পড়ে। এ কুয়াশার প্রভাব এত বেশি থাকে যে, এর চাদর ভেদ করে সূর্যে আলো পৃথিবীতে পৌছাতে পারে না। শীতের এই ত্রাসে সূর্য যেন খুব তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, সারা দিন তার আর দেখা পাওয়া যায় না। শীতকালে দিন ছোট হয়। এ বিষয়টি বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: শীতের ত্রাসে সূর্য যেন খুব তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, সারা দিন তার আর দেখা পাওয়া যায় না।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
'শীতের তরাসে রবি তুরিতে লুকাএ'- কথাটি বুঝিয়ে লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর