শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য আছে- ব্যাখ্যা কর।

উত্তর: ➤ উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য আছে। ➤ বাংলাদেশের ষড়ঋতু এ দেশের প্রকৃতিকে বৈচিত্র্যময় করেছে। এই ছয়টি ঋতুর মধ্যে বসন্ত একটি গুরুত্বপূর্ণ ঋতু। এ সময় প্রকৃতি নতুন নতুন রূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুল ফোটে। ডালে ডালে পাখির কলকাকলিতে চারদিক মুখরিত হয়। তাই একে ঋতুরাজ বলা হয়। ➤ উদ্দীপকে 'বসন্ত ঋতুর বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। এখানে বসন্তের মাতাল হাওয়ার জোছনা রাতে সবাই বনে চলে গেছে। বসন্তের এই সৌন্দর্য সবাই উপভোগ করছে। 'ঋতু বর্ণন' কবিতায়ও এই বসন্ত ঋতুর নানা দিক ফুটে উঠেছে। কবি এ কবিতায় বসন্তকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, বসন্ত ঋতুতে গাছে গাছে নতুন পাতা আসে, এ সময় দখিনা স্নিগ্ধ বাতাস যেন প্রেমের দেবতার সংবাদ বহন করে আনে। ফুলে ফুলে গাছ ভরে ওঠে। চারদিকে ভ্রমরের গুঞ্জন আর কোকিলের কলরব শোনা যায়। এসব মানুষের মনকে আকুল করে। বসন্ত যেন নানা ফুলের মালা গলায় দিয়ে বিচিত্র 'বসন পরে চন্দন চর্চিত হয়ে আনন্দ নিয়ে উপস্থিত হয়। এভাবে বসন্ত ঋতুর এ অপরূপ সৌন্দর্য উদ্দীপকের বসন্তের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে বসন্ত ঋতুর পরিচয়ের বিষয়টি 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল

উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য আছে- ব্যাখ্যা…

উদ্দীপক

আজ জোছনা রাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে।

উত্তর

মল্লার হচ্ছে সংগীতের একটি রাগ, যা রাতের দ্বিতীয় প্রহরে গাওয়া হয়।

উত্তর

➤ "রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে সরণ" বলতে রৌদ্রের খরতাপে পায়ের নিচে ছায়ার লুকিয়ে থাকাকে বোঝানো হয়েছে। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে গ্রীষ্মকালের নানা দিক তুলে ধরেছেন। তিনি বলেছেন, গ্রীষ্মকালে সূর্য প্রচন্ডভাবে তাপ দেয়। রৌদ্রের তাপে যেন কোথাও ছায়া পাওয়া যায় না। ছায়া যেন পায়ের নিচে আশ্রয় গ্রহণ করেছে। ফলে ছায়ার খুব প্রয়োজনীয়তা দেখা দেয়। ছায়ার এমন অবস্থা বোঝানোর জন্যই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: গ্রীষ্মকালে সূর্যের তাপে সব জায়গায় আলো ছড়িয়ে পড়ে। ফলে ছায়া যেন পায়ের তলায় লুকিয়ে পড়ে।

উত্তর

➤ উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সাদৃশ্য আছে। ➤ বাংলাদেশের ষড়ঋতু এ দেশের প্রকৃতিকে বৈচিত্র্যময় করেছে। এই ছয়টি ঋতুর মধ্যে বসন্ত একটি গুরুত্বপূর্ণ ঋতু। এ সময় প্রকৃতি নতুন নতুন রূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুল ফোটে। ডালে ডালে পাখির কলকাকলিতে চারদিক মুখরিত হয়। তাই একে ঋতুরাজ বলা হয়। ➤ উদ্দীপকে 'বসন্ত ঋতুর বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। এখানে বসন্তের মাতাল হাওয়ার জোছনা রাতে সবাই বনে চলে গেছে। বসন্তের এই সৌন্দর্য সবাই উপভোগ করছে। 'ঋতু বর্ণন' কবিতায়ও এই বসন্ত ঋতুর নানা দিক ফুটে উঠেছে। কবি এ কবিতায় বসন্তকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, বসন্ত ঋতুতে গাছে গাছে নতুন পাতা আসে, এ সময় দখিনা স্নিগ্ধ বাতাস যেন প্রেমের দেবতার সংবাদ বহন করে আনে। ফুলে ফুলে গাছ ভরে ওঠে। চারদিকে ভ্রমরের গুঞ্জন আর কোকিলের কলরব শোনা যায়। এসব মানুষের মনকে আকুল করে। বসন্ত যেন নানা ফুলের মালা গলায় দিয়ে বিচিত্র 'বসন পরে চন্দন চর্চিত হয়ে আনন্দ নিয়ে উপস্থিত হয়। এভাবে বসন্ত ঋতুর এ অপরূপ সৌন্দর্য উদ্দীপকের বসন্তের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে বসন্ত ঋতুর পরিচয়ের বিষয়টি 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

➤ "উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি" মন্তব্যটি যথার্থ। ➤ বাংলাদেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত- এ ঋতুগুলো নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে বাংলার প্রকৃতিকে সাজিয়ে তোলে। প্রতিটি ঋতুর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য প্রকৃতিকে নতুনভাবে পরিচয় করায়। এর ফলে বাংলার প্রকৃতি অনাবিল সৌন্দর্যে মুখরিত হয়। ➤ উদ্দীপকে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। বসন্তের মন মাতানো হাওয়ায় অবগাহন করার জন্য সবার জ্যোৎস্না রাতে বনে যাওয়ার কথা বলা হয়েছে। এখানে মূলত বসন্ত ঋতুর মনোরম সৌন্দর্যের দিকটির আভাস পাওয়া যায় যা 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এ কবিতায় কবি বসন্ত ঋতু ছাড়াও গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও শীত ঋতুর নানা বিচিত্র দিক তুলে ধরেছেন। এসব ঋতুর বর্ণনায় প্রকৃতির রূপবৈচিত্র্যের সঙ্গে মানবমনের সম্পর্ক তুলে ধরেছেন কবি। উদ্দীপকে এসব বিষয় প্রতিফলিত হয়নি। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি বসন্তের মনোরম সৌন্দর্য বর্ণনার পাশাপাশি এ সময় ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুতান, গ্রীষ্মের প্রচন্ড সূর্যের রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টিজলে স্নাত প্রকৃতি, শরতের নির্মল আকাশ, হেমন্তের পুষ্পতুল্য তাম্বুলের সুখ এবং শীতের ভয়ে দ্রুত সূর্যের ডুবে যাওয়ার দিকগুলো ফুটে উঠেছে। এগুলোর সঙ্গে কবি তুলে ধরেছেন সুখী দম্পতির মনের সুখ। উদ্দীপকে কেবল বসন্তের একটি খণ্ডচিত্র ফুটে উঠেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে বসন্তের একটি খন্ডচিত্র ফুটে উঠেছে, যা 'ঋতু বর্ণন' কবিতার আংশিক ভাব ধারণ করে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : ঋতু-বর্ণন
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' ঋতু বর্ণন' কবিতায় প্রথমে কোন ঋতুর বর্ণনা আছে?

  • গ্রীষ্ম
  • বর্ষা
  • শরৎ
  • বসন্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' নিদাঘ সমএ' বলতে কী বোঝানো হয়েছে?

  • প্রচণ্ড গরমকাল
  • আবহাওয়া ঠাণ্ডা
  • পীড়নের সময়
  • বর্ষার আগমন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কবিতাংশে 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত ঋতুর কোন দিকটি উন্মোচিত হয়েছে?

  • সুন্দর শোভা
  • পুষ্পমাল্য
  • মল্লার রাগ
  • মলয় সমীর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাওল কোন যুগের কবি?

  • প্রাচীন যুগ
  • রবীন্দ্র যুগ
  • আধুনিক যুগ
  • মধ্যযুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আলাওলের জন্মস্থান বর্তমান বাংলাদেশের কোন জেলায়?

  • যশোর
  • ফরিদপুর
  • গোপালগঞ্জ
  • মাদারীপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আলাওলের জন্মস্থান কোথায়?

  • জালালপুর
  • কাঁঠালপাড়া
  • পাড়াগাঁ
  • লাহিনীপাড়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলাওল কোন জলদস্যুদের কবলে পড়েন?

  • ভারতীয়
  • ফরাসি
  • পর্তুগিজ
  • সোমালীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জলদস্যুদের আক্রমণে আলাওলের কে নিহত হন?

  • আলাওলের মামা
  • আলাওলের বোন
  • আলাওলের পিতা
  • আলাওলের বন্ধু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জলদস্যুদের আক্রমণ থেকে ভাগ্যক্রমে বেঁচে আলাওল কোথায় উপনীত হন?

  • কলকাতায়
  • আরাকানে
  • চট্টগ্রামে
  • পাঞ্জাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আলাওল আরাকান রাজদরবারে কার দৃষ্টি আকর্ষণ করেন?

  • শাহ গরীব উল্লাহর
  • ইবনে বতুতার
  • নসির মাহমুদের
  • কোরেশি মাগন ঠাকুরের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আলাওলকে কাব্য-রচনায় উৎসাহিত করেন কে?

  • কোরেশি মাগন ঠাকুর
  • মুহাম্মদ খান
  • মালিক মুহাম্মদ জায়রী
  • সৈয়দ মুসা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আলাওল রাজসভায় কোন রাজের সেনাদলে কাজ পেয়েছিলেন?

  • মুঘল সম্রাট
  • আরাকান রাজ
  • বাংলার সুলতান
  • চট্টগ্রামের রাজা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।