"দাদুরী শিখীনি রব অতি মন ভাএ।"- ব্যাখ্যা কর।
উত্তর: ➤ "দাদুরী শিখীনি রব অতি মন ভাএ"- কথাটি দ্বারা বর্ষাকালে ব্যাঙ ও ময়ূরীর ডাককে বোঝানো হয়েছে। ➤ কবি 'ঋতু বর্ণন' কবিতায় বর্ষাকালে প্রকৃতির রূপ বর্ণনার প্রয়াস পেয়েছেন। প্রসঙ্গত তিনি এ সময় প্রাণিকুলের আনন্দিত হওয়ার বিষয়টি তুলে ধরেছেন। গ্রীষ্মের প্রচন্ড তাপ মুছে দিতে বর্ষা আসে। বর্ষাকালে গ্রামে ব্যাঙের ডাক শোনা যায়। বনে ময়ূরী ডেকে ওঠে মনের আনন্দে। এ সময় প্রকৃতিতে এক নতুন আবহ সৃষ্টি করে। মূলত মাদি ব্যাঙ ও ময়ূরীর ডাকে প্রকৃতি মুখর হওয়ার বিষয়টি বোঝাতে কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। সারকথা: সাধারণত বর্ষাকালে ব্যাঙ ও ময়ূরীর ডাকে প্রকৃতি মুখর হওয়ার বিষয়টি বোঝাতে কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
"দাদুরী শিখীনি রব অতি মন ভাএ।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর