"উদ্দীপকের শীতকাল আর 'ঋতু বর্ণন' কবিতার শীতকালের রূপের ভিন্নতা রয়েছে।"- মন্তব্যটি যাচাই কর।
উত্তর: ➤ "উদ্দীপকের শীতকাল আর 'ঋতু বর্ণন' কবিতার শীতকালের রূপের ভিন্নতা রয়েছে।"- মন্তব্যটি যথার্থ। ➤ ষড়ঋতুর মধ্যে অন্যতম একটি ঋতু হলো শীতকাল। শীতকাল এক শ্রেণির মানুষের কাছে যেমন অনেক সুখ ও আরামের তেমনই অন্য শ্রেণির মানুষের কাছে অত্যন্ত কষ্টের। কারণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষ শীতকালকে নানাভাবে উপভোগ্য করে তুলতে পারে। কিন্তু উদবাস্তু, দিনমজুর প্রভৃতি অভাগা মানুষ মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খায়। তাই শীত সবার জন্য পিঠার উৎসব নয়। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি প্রকৃতির রূপবৈচিত্র্যের সঙ্গে মানবমনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। প্রসঙ্গত তিনি শীতকালের বিষয়ও বর্ণনা করেছেন। কবিতায় শীতকালের দিনের দৈর্ঘ্য ছোট আর রাতের দৈর্ঘ্য বড় এরূপ বিষয় বলা হয়েছে। পাশাপাশি শীতকালে দাম্পত্য জীবনের চিত্তের সুখ অনুভবের কথা বলা হয়েছে। এখানে শীতকালের দরিদ্র জীবনের কোনো ইঙ্গিত নেই।। অন্যদিকে উদ্দীপকে শীতকালে দরিদ্র জীবনের কষ্টের বর্ণনা দেওয়া হয়েছে। ➤ উদ্দীপকে শীতকালের নিম্নবিত্ত মানুষের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে। উদ্দ্বাস্তু মানুষের শীতকালের কষ্টের কথাই উদ্দীপকের মূল কথা। দারিদ্র্য তাদের জীবনের কষ্ট আরও বাড়িয়েছে; কবিতায় শীতকালের অন্যান্য বিষয় থাকলেও দরিদ্র শ্রেণির কথা নেই। এখানে জনজীবনে শীতের প্রভাব আংশিক। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে দরিদ্র মানুষর শীতকালের করুণ বর্ণনা আছে। 'ঋতু বর্ণন' কবিতায় এ ধরনের বর্ণনা নেই।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
"উদ্দীপকের শীতকাল আর 'ঋতু বর্ণন' কবিতার শীতকালের রূপের ভিন্নতা রয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর