উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতা কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ ষড়ঋতুর প্রকৃতি বর্ণনার দিক থেকে উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ বাংলাদেশের প্রকৃতিতে ছয়টি ঋতু পালাক্রমে আসে। একেক ঋতুতে প্রকৃতি একেক রকম বৈশিষ্ট্য ধারণ করে। ঋতুর এমন বৈচিত্র্য অন্যান্য স্থানের চেয়ে বাংলাদেশেই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। একেক ঋতু মানবমনে একেক রকম প্রভাব ফেলে। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি ষড়ঋতুর বৈশিষ্ট্য তুলে ধরেছেন। একেক ঋতুতে প্রকৃতি যে একেক রকম রূপ ধারণ করে তা করি খুব ভালোভাবে অবলোকন করেছেন। গ্রীষ্মে প্রচণ্ড রৌদ্রতাপ, বর্ষার মেঘ গর্জন, শরতের নির্মল আকাশ, হেমন্তের পুষ্পের বাহার, শীতের প্রকোপ, বসন্তে প্রকৃতির নবসাজ- এভাবে ছয়টি ঋতুর প্রকৃতির সুনিপুণ চিত্র তিনি কবিতায় ফুটিয়ে তুলেছেন। উদ্দীপকেও ষড়ঋতুর বৈচিত্র্যের কথা তুলে ধরা হয়েছে। বিভিন্ন ঋতুতে প্রকৃতির যে বিভিন্ন রূপ তার একটা ধারণা উদ্দীপকে দেওয়া হয়েছে। মূলত এভাবেই প্রকৃতির ষড়ঋতুর বৈচিত্র্যের দিক থেকে উদ্দীপক ও 'ঋতু বর্ণন' কবিতা সাদৃশ্যপূর্ণ। সারকথা: উদ্দীপকে যেমন ছয়টি ঋতুর প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে 'ঋতু বর্ণন' কবিতায়ও ছয়টি ঋতুর প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে। এদিক থেকেই উদ্দীপক ও আলোচ্য কবিতা সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতা কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর