উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: ➤ না, উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি। ➤ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানবমনেরও পরিবর্তন হয়। কেননা প্রকৃতির সঙ্গে মানবমনের রয়েছে গভীর সম্পর্ক। প্রকৃতি মানুষের মন ও শরীরে দারুণভাবে প্রভাব বিস্তার করে। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি প্রকৃতির রূপবৈচিত্র্যের সঙ্গে মানবমনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে যে সমৃদ্ধ করে তা 'ঋতু বর্ণন' কবিতা থেকে বোঝা যায়। তবে এর পাশাপাশি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্কো মানবমনে কী ধরনের পরিবর্তন হয় সেটি সম্পর্কেও সম্যক ধারণা পাওয়া যায়। বসন্ত ঋতুতে মানবমন প্রেমে ব্যাকুল থাকে, আবার গ্রীষ্মকালে দাম্পত্য জীবন কেমন হয়, অন্যান্য ঋতুতেও দাম্পত্যে কেমন পরিবর্তন আসে তার রূপ কবি আলোচা কবিতায় উন্মোচন করেছেন। অথচ উদ্দীপকে শুধু ঋতু পরিবর্তনের সঙ্গে প্রকৃতির পরিবর্তনের বিষয় ফুটে উঠেছে। ➤ উদ্দীপকে ষড়ঋতুতে প্রকৃতির কীরূপ বৈশিষ্ট্য হয় সে সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু কবিতায় প্রকৃতির বৈশিষ্ট্যের পাশাপাশি মানবমনের সম্পর্কের দিকটিও তুলে ধরা হয়েছে। এই বিবেচনায় বলা যায়, উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি। সারকথা: উদ্দীপকে কেবল ঋতুর প্রাকৃতিক বৈচিত্র্যের বিষয়টি আছে মানবমনের বৈচিত্র্যের বিষয়টি নেই। কিন্তু 'ঋতু বর্ণন: কবিতায় প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি মানবমনের বৈচিত্র্যের বর বিষয় আছে। ও কারণেই বলা হয়েছে উদ্দীপকটি কবিতায় সমগ্র ভাব ধারণ করেনি।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সমগ্র ভাব ধারণ করেছে কি? তোমার উত্তরের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর