শেয়ারFacebookWhatsApp

'বনের পাখির মতো গান করা স্বভাব'- কার?

উত্তর: বনের পাখির মতো গান করা কবির স্বভাব।

HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল

'বনের পাখির মতো গান করা স্বভাব'- কার?

উদ্দীপক

যুবকেরা পাগল, বারুদের মতো সহজেই তাদের মনে প্রতিবাদী চেতনার সৃষ্টি হয়। কারাগারে ফাঁসিতে কিছুতেই তাদের দর্পিত প্রাণ কাবু হয় না। এদের স্থিরতা, বীরত্ব, গাম্ভীর্য, ধর্মভয়, বিনয় জ্ঞান বলতে কিছু নেই। ওরা সত্যিই পাগল, বাষ্পীয় ইঞ্জিনে আবদ্ধ শক্তি বলা যায়। [পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন]

উত্তর

বনের পাখির মতো গান করা কবির স্বভাব।

উত্তর

➤ তরুণ হচ্ছে তারাই যাদের জীবনে আছে গতি এবং কাজ। দুর্বার প্রাণশক্তি নিয়ে যারা এগিয়ে যায় তারাই তরুণ। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক চান যৌবনধর্মে দীক্ষিত কাঙ্ক্ষিত গতিময় সমাজ। সেই সমাজের তরুণেরা অজয়কে জয় করবে। অজানাকে নিজের করায়ত্ত করবে। মানবকল্যাণে আত্মনিবেদন করবে। মানবসেবা দিয়ে তার চারপাশ জীবন-সৌন্দর্যে ভরিয়ে তুলবে। এই ধর্ম সেই যৌবনের এবং এই বাসনা যারা কামনা করেন তারাই তরুণ। কবি এমনই কামনা করেন বিধায় তিনি তরুণদের দলভুক্ত হতে চেয়েছেন। সারকথা: তরুণরা অফুরন্ত প্রাণশক্তির অধিকারী। তারা তাদের শক্তি ও সাহস দিয়ে জগৎকে সুন্দর করে গড়ে তোলে। তাই কবি তরুণদের দলভুক্ত হতে চেয়েছেন।

উত্তর

➤ অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত যুবকের যৌবনের গতিময় রূপটি প্রকাশ পেয়েছে। ➤ মানুষের যে জীবনে কোনো শঠতা, ভীরুতা, কুসংস্কার, পশ্চাৎপদ চিন্তাভাবনা নেই সেই জীবনই গতিময় যৌবনের প্রভায় উদ্ভাসিত। তারুণ্যদীপ্ত চেতনার পথ ধরেই মানুষ এ ধরনের জীবন অর্জন করতে পারে। ➤ উদ্দীপকের যুবকেরা গতিময় যৌবনের ধারক। তাদের মধ্যে বারুদের মতোই জাগ্রত বাসনা বিদ্যমান। অসত্য, অন্যায়কে রুখতে তারা কারাগার-ফাঁসিকে নির্ভয়ে অবজ্ঞা করে। জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে তারা উত্থত তরবারি হাতে নিতে পারে। ভীরতা, স্থিরতা তাদের চলার পথকে স্পর্শ করতে পারে না। তাদের মধ্যে অযাচিত বিনয় নেই। ধর্মভয়, লোকভয়কে তারা তুচ্ছ মনে করে। উদ্দীপকে এই যুবকদের বাষ্পীয় ইঞ্জিনে আবদ্ধ শক্তি বলা হয়েছে। এই বিষয়টি 'যৌবনের গান' প্রবন্ধে প্রতিফলিত তারুণ্যের বৈশিষ্ট্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানে তরুণদের যে গতিময়তা রয়েছে তা এখানে প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, অনুচ্ছেদে যৌবনের গতিময় রূপটি 'যৌবনের গান' প্রবন্ধে প্রকাশ পেয়েছে। সারকথা: অনুচ্ছেদে যৌবনের গতিময় রূপটি 'যৌবনের গান' প্রবন্ধে 'প্রকাশ পেয়েছে।

উত্তর

➤ "অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটি যথার্থ। ➤ তরুণরা জগতে নির্মাণের প্রতিনিধি। তারুণ্যের দুর্বার গতিময়তা এবং প্রাণশক্তি তরুণদের অন্যতম বৈশিষ্ট্য। তারা অজেয়কে জয় করার দৃঢ় চেতনা নিয়ে সামনে এগিয়ে যায়। ➤ 'যৌবনের গান' প্রবন্দে লেখক যে যুবকদের কথা বলেছেন তারা চিন্তা-চেতনায় অগ্রসর। এখানে বয়সের ফ্রেমে তাদেরকে বাঁধা হয়নি। বার্ধক্যের মোড়কের মধ্যেও থাকে সূর্যের মতো প্রদীপ্ত তেজ। আবার যুবকের শরীর কাঠামোর আড়ালে বার্ধক্যের কঙ্কালসার ভাবনাও লেখক প্রত্যক্ষ করেছেন। যৌবনের এই দুটি রূপ 'যৌবনের গান' প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে। এগুলোর একটি রূপ দুরন্ত এবং অন্য রূপটি মাতৃস্নেহের মতোই কোমল এবং মমতাময়ী। ➤ উদ্দীপকের যুবকের বৈশিষ্ট্যের মধ্যে যৌবনের শক্তি লুকিয়ে আছে। তাদের কর্মময় জীবনে যৌবনের শক্তিমত্ততা ও গতিময়তা বিদ্যমান। এখানে উদ্দীপকের যুবকের যৌবনের মাতৃরূপের কোনো প্রতিফলন ঘটেনি। তাই বলা যায়, অনুচ্ছেদের যুবকদের অভিপ্রায়ে 'যৌবনের গান' প্রবন্ধের আংশিক বক্তব্য প্রতিফলিত হয়েছে। সুতরাং মন্তব্যটি যথার্থ। সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে একদিকে যৌবনের দুর্বার দুরুস্ত গতিময়তা এবং অন্যদিকে মাতৃস্নেহের মতো কোমলতা প্রকাশ পেয়েছে। আর অনুচ্ছেদে যৌবনের শক্তিমত্ততা ও গতিময়তা থাকলেও মাতৃরূপের প্রকাশ ঘটেনি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : যৌবনের গান
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?

  • মধ্যমণি
  • দলপতি
  • সহযাত্রী
  • পূজারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-

  • যৌবনের উচ্ছলতা
  • মানবকল্যাণে ব্রতী হওয়া
  • তারুণ্যের প্রতি অকুণ্ঠ পক্ষপাত
  • গানের পাখির সাথে কবিতার তুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফলন ঘটেছে?

  • উদ্যম
  • ঔদার্য
  • মাতৃরূপ
  • সাধনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?

  • শক্তির পেছনে রুধির ধারার মতো গোপন
  • সে রাত্রির পর রাত্রি জাগিয়া পরিচর্যা করে
  • তরুণ অরুণের মতোই যে তারুণ্য তিমির বিদারী
  • অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৮৯৯ সালে
  • ১৮৯০ সালে
  • ১৮৭৯ সালে
  • ১৮৮০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?

  • \[১৩০৬ ]
  • \[১৩০৪ ]
  • \[১৩০৫ ]
  • \[১৩০৩ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?

  • বরিশাল
  • বর্ধমান
  • পাবনা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?

  • ফকির আহমদ
  • আমীর মাহমুদ
  • জালাল আহমদ
  • খলিল আহমদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?

  • সাবেরা খাতুন
  • জাহেদা খাতুন
  • আলেয়া খাতুন
  • খাদেজা খাতুন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?

  • ১৯১৬ সালে
  • ১৯১৭ সালে
  • ১৯১৮ সালে
  • ১৯১৯ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?

  • অষ্টম
  • সপ্তম
  • নবম
  • দশম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  • সবুজপত্র
  • মাসিক সওগাত
  • ধূমকেতু
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

' যৌবনের গান' প্রবন্ধে লেখক কী হয়ে তরুণদের মহাদান গ্রহণ করতে চান?“ আমি কবি- বনের পাখির মতো স্বভাব আমার গান করার।”— উক্তিটিতে বোঝানো হয়েছে-অনুচ্ছেদে 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তারুণ্যের কোন বৈশিষ্ট্যের সর্বাধিক প্রতিফঅনুচ্ছেদে বর্ণিত বার্ধক্যের বিপরীত ভাষ্য কোনটি?কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীতে যোগ দেন?কাজী নজরুল ইসলাম সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় কোন শ্রেণির ছাত্র ছিলেন?' বাউন্ডেলের আত্মকাহিনী' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।