'আমি আজ তাঁহাদেরই দলে, যাহারা কর্মী নন- ধ্যানী' এখানে 'ধ্যানী' বলতে কাদের বোঝানো হয়েছে এবং কেন?
উত্তর: ➤ 'আমি আজ তাহাদের দলে, যাহারা কর্মী নন- ধ্যানী'- এখানে 'ধ্যানী' বলতে মানবকল্যাণে আত্মনিয়োগকারীদের বোঝানো হয়েছে। ➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের বৈশিষ্ট্য, তারুণ্যের গুরুত্ব এবং বার্ধক্যের বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন। আমাদের সমাজে দুই শ্রেণির লোককে মানবকল্যাণে আত্মনিয়োগকারী হিসেবে দেখা যায়। এক শ্রেণির লোক সাধনা করে পথ তৈরি করেন। আর এক শ্রেণির লোক সমাজকে সেই তৈরি করা পথে পরিচালিত করেন। প্রথম পথের অভিযাত্রিকদের লেখক বলেছেন ধ্যানী। এরা তাদের মনন ও মেধা দিয়ে সমাজ বিনির্মাণে অবদান রাখেন। এরা জাতির প্রাণশক্তি। এই ধ্যানী লোকদের সমাজসেবা প্রত্যক্ষ নয়। তারা সমাজকে তাদের অর্জনগুলো দান করে যান রক্তপ্রবাহের মতো অত্যন্ত গোপনে গোপনে। সারকথা: যারা অন্যের কল্যাণ কামনায় নিজের চিন্তা-ভাবনাকে একাগ্রচিত্তে উৎসর্গ করেন তাদেরকে ধ্যানী বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : যৌবনের গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : যৌবনের গান · সৃজনশীল
'আমি আজ তাঁহাদেরই দলে, যাহারা কর্মী নন- ধ্যানী' এখানে 'ধ্যানী' বলতে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর