"উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত প্রকৃতিকে ধারণ করে না"- মন্তব্যটির যথার্থতা বিচার কর।
উত্তর: ➤ "উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত প্রকৃতিকে ধারণ করে না" মন্তব্যটি যথার্থ। ➤ ঋতুরাজ বসন্ত প্রকৃতিতে রাজরূপেই আবির্ভূত হয়। এর আগমনে চারপাশের প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয়। মনমাতানো রূপমাধুরী ধরা দেয় সবার সামনে। এই সৌন্দর্যে আপ্লুত হয় মানুষের মন। মুগ্ধ হন সংবেদনশীল কবিরাও। ➤ উদ্দীপকে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। তবে এখানে বসন্তের প্রকৃতির কোনো বৈশিষ্ট্যই উত্থাপিত হয়নি। এখানে কেবল বসন্তের প্রভাবে মানবমনের অবস্থা পরিবর্তনের কথা বলা হয়েছে। কামনা করা হয়েছে যারা সুখে আছে, তারা যে সুখে থাকে। সুখেই যেন তারা বসন্তকে বিদায় জানাতে পারে। এছাড়া এখানে বিরহিণী নারীর বিরহকাতর হৃদয়ের কথা ব্যক্ত হয়েছে। বসন্ত যেন দুঃখী নারীর দুঃখ আরও বাড়িয়ে দিয়েছে। অব্যক্ত যন্ত্রণায় অশ্রুবিগলিত হচ্ছে। বসন্তের আগমনে দুঃখী নারীর দুঃখভারাক্রান্ত হওয়ার দিকটি 'ঋতু বর্ণন' কবিতায় নেই। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় বাংলার প্রকৃতিতে ষড়ঋতুর সৌন্দর্য ও মানবমনে এগুলোর প্রভাব বর্ণিত হয়েছে। প্রথমেই বিবৃত হয়েছে বসন্ত ঋতুর কথা। বসন্তে নবীন পত্রপুষ্প, মলয় সমীর, ভ্রমরের গুঞ্জন ও কোকিলের কুহুতানে চারদিক সুশোভিত ও মোহনীয় হয়ে ওঠে। প্রকৃতির এই সুন্দর রূপে অবগাহন করে মানুষের মন আনন্দিত হয়, সুখবোধ হয়। কোনো দুঃখ বর্ণনার ইতিকথা এখানে দেখা যায় না। তবে উদ্দীপকে বসন্ত কারও মধ্যে বিরহ জাগ্রত করেছে। নারীহৃদয়কে ব্যথিত করেছে। এটা ছাড়া উদ্দীপকে অন্য কোনো বিশেষ দিক প্রস্ফুটিত হয়নি। তাই উদ্দীপকটি কবিতার সমগ্র ভাব ধারণ করে না। সুতরাং বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: 'ঋতু বর্ণন' কবিতায় বাংলার প্রকৃতিতে ষড়ঋতুর সৌন্দর্য ও মানবমনে এগুলোর প্রভাব বর্ণিত হয়েছে। উদ্দীপকে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। তবে এখানে বসন্তের প্রকৃতির কোনো বৈশিষ্ট্যই উত্থাপিত এনি। এ দিক বিচারে 'উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতায়। বসন্ত প্রকৃতিকে ধারণ করে না।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
"উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার বসন্ত প্রকৃতিকে ধারণ করে না"- মন্তব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর