উদ্দীপকের কোন দিকটি 'ঋতু বর্ণন' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের বাংলার প্রকৃতিতে হেমন্ত ঋতুর অবস্থানের দিকটি 'ঋতু বর্ণন' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ বাংলার প্রকৃতিতে পালাক্রমে ছয়টি ঋতুর আবির্ভাব ঘটে। সেগুলোর মধ্যে হেমন্ত একটি। এটি ষড়ঋতুর চতুর্থ ঋতু। হেমন্তের আগমনে প্রকৃতি আরেক রূপে ধরা দেয়। তার রূপের এই স্বাতন্ত্র্য বিভিন্ন সময়ে কবিদের মনকে আলোড়িত করেছে বিভিন্নভাবে। ➤ উদ্দীপকে বাংলার প্রকৃতিতে মুগ্ধ কবি-হৃদয়ের ভাব প্রকাশ পেয়েছে। কবি বাংলার প্রকৃতিতে এতটাই মুগ্ধ হয়েছেন যে, তিনি বারবার এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন। মানুষ হয়ে ফিরে আসার সুযোগ না পেলেও তিনি অন্য কোনো রূপে আবারও বাংলার প্রকৃতিতে ফিরে আসতে চান। ভোরের কাক হয়েও কবি তাঁর এই কার্তিকের নবান্নের দেশে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন। কুয়াশার বুকে ভেসে আসতে চেয়েছেন কাঁঠাল ছায়ায়। প্রকৃতির অপরূপ রূপে মুগ্ধ কবি হেমন্তের প্রসঙ্গ এনেছেন। বাংলার ঋতু পরিক্রমায় হেমন্তের অবস্থান গৌণ নয়। শীতের আগমনি বার্তা নিয়ে আসা হেমন্তের প্রসঙ্গ এসেছে 'ঋতু বর্ণন' কবিতায়ও। সেখানে কবি তাঁর তুলির সামান্য আঁচড়ে প্রকৃতিতে হেমন্তের অবস্থানকে চিহ্নিত করেছেন। শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ অনুভূত হয়। শীতের আমেজ নিয়ে আসা হেমন্ত ঋতুর প্রসঙ্গ বর্ণনায় উদ্দীপক ও 'ঋতু বর্ণন' কবিতাটি সাদৃশ্যপূর্ণ। সারকথা: বাংলার প্রকৃতিতে হেমন্ত ঋতুর প্রসঙ্গ বর্ণনার দিক দিয়ে উদ্দীপক ও 'ঋতু বর্ণন' কবিতাটি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
উদ্দীপকের কোন দিকটি 'ঋতু বর্ণন' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর