উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার কোণ ঋতুর সাদৃশ্য নিরূপণ কর।
উত্তর: ➤ উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বর্ষা ঋতুর সাদৃশ্য রয়েছে। ➤ বর্ষা ঋতু এক নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয় প্রকৃতিতে। বর্ষার স্পর্শে প্রকৃতি সজীব ও সরাগ হয়ে ওঠে। ফসলের খেত পানির ছোঁয়া পেয়ে শস্যে ভরে ওঠে। ভাবুকদের অন্তরে জেগে ওঠে নানা ছন্দ, কবিতা, গান। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় মধ্যযুগের কবি ষড়ঋতুর সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটি উন্মোচন করেছেন। তিনি তাঁর কবিতায় বর্ষা ঋতুর বর্ণনায় বলেছেন মেঘের গর্জনের কথা। এ সময় চারপাশ মুখর হয় ব্যাঙের ডাকে। ময়ূরীর কেকা ধ্বনি মনের মধ্যে দোলা দেয়। বর্ষা ঋতুর এরূপ চিত্র উদ্দীপকেও পাওয়া যায়। বর্ষায় আকাশে মেঘের গুরু গুরু ধ্বনি যেন মেঘের মৃদঙ্গের মতো। এ সময় প্রাণিরাজ্যের আনন্দের প্রসঙ্গে ব্যাঙের কথা বলা হয়েছে। এ বিষয়টি 'ঋতু বর্ণন' কবিতায়ও পাওয়া যায়। এভাবে বর্ষাকালে প্রকৃতি ও প্রাণিকুলের আনন্দ চিত্তের প্রকাশের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার বর্ষা ঋতুর সাদৃশ্য রয়েছে। সারকথা: 'ঋতু বর্ণন' কবিতায় বর্ষা ঋতুর প্রকৃতি ও প্রাণিকুলের আনন্দের যে কথা বলা হয়েছে, তা উদ্দীপকেও ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার কোণ ঋতুর সাদৃশ্য নিরূপণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর