উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতায় বর্ষা ঋতুর বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ প্রকৃতির এক স্নিগ্ধ ঋতু হলো বর্ষা। বর্ষা ঋতু গ্রীষ্মের দাবদাহের পর প্রকৃতিতে নিয়ে আসে স্নিগ্ধতা। অবিরাম বর্ষণে অলস দুপুরে মানবমনে জন্ম নেয় নানা ভাব। প্রকৃতি সেজে ওঠে নতুন রূপ-রস-গন্ধে। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি ঋতু পরিবর্তনের সঙ্গে প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হওয়ার বর্ণনা দিয়েছেন। তিনি অন্যান্য ঋতুর মতো বর্ষা ঋতুর বর্ণনাও দিয়েছেন। এ সময় মেঘ ঘন ঘন গর্জন করে। জল যেন নির্ভয়ে অবিরাম ধারায় পড়তে থাকে। এ সময় মনের মধ্যে নানা সুর বাজতে থাকে। মাদি ব্যাঙের ডাক, ময়ূরীর ডাক মানুষকে মুগ্ধ করে। কবিতার এ দিকটি অন্যভাবে উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। বর্ষার দিনে স্নিগ্ধ জলধারার প্রবাহ এবং বৃষ্টির শব্দে মানুষ অন্যমনস্ক হয়ে পড়ে। মানবমনে আনন্দের দোলা লাগে। বর্ষার আকাশ আমাদের চোখে অপূর্ব স্নিগ্ধ প্রলেপ লাগিয়ে দেয়। এরূপ বর্ষার বর্ণনা এ কবিতায় কবিও করেছেন। এভাবেই উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার বর্ষা ঋতুর বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সারকথা: 'ঋতু বর্ণন' কবিতায় যেমন বর্ষার স্নিগ্ধতার কথা বলা হয়েছে, উদ্দীপকেও বর্ষার স্নিন্ধতার কথা বলা হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর