উদ্দীপকটি ঋতু বর্ণন' কবিতার আংশিক ভাব ধারণ করেছে।"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: ➤ "উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার আংশিক ভাব ধারণ করেছে।"- মন্তব্যটি যথার্থ। ➤ প্রকৃতি আর মানবমনের রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতির যেমন পরিবর্তন হয় তেমনই প্রকৃতি আর মানবমনের চাওয়া-পাওয়ারও পরিবর্তন হয়। ➤ 'ঋতু বর্ণন' কবিতায় কবি প্রকৃতির রূপবৈচিত্র্যের সঙ্গে মানবমনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। তিনি ষড়ঋতুর বর্ণনার ভেতর দিয়ে প্রকৃতির রূপ-মাধুরী সম্পর্কে সম্যক ধারণা দিয়েছেন। ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে যে কতটা সমৃদ্ধ করেছে তা কবিতা পাঠে অনুধাবন করা ও বোঝা যায়। এদিকে উদ্দীপকে কেবল বর্ষা ঋতুর রূপবৈচিত্র্য পরিলক্ষিত হয়। ➤ উদ্দীপকে বর্ষা ঋতুর স্নিগ্ধ রূপের বর্ণনা দেওয়া হয়েছে। এ বিষয়টি 'ঋতু বর্ণন' কবিতাতেও বিদ্যমান। তবে কবিতায় বর্ষার পাশাপাশি অন্যান্য ঋতু গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তর বর্ণনা এবং এসব ঋতু পরিবর্তনের সঙ্গে মানবমনের প্রভাবিত হওয়ার দিকটিও রয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে কেবল বর্ষা ঋতুর বর্ণনা রয়েছে আর 'ঋতুর বর্ণনা' কবিতায় অন্যান্য ঋতুর বর্ণনা রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : ঋতু-বর্ণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ঋতু-বর্ণন · সৃজনশীল
উদ্দীপকটি ঋতু বর্ণন' কবিতার আংশিক ভাব ধারণ করেছে।"- মন্তব্যটির যথার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর