শিশিরের কাজের মধ্যে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকের ইচ্ছার কি কোনো প্রতিফলন ঘটেছে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: ➤ হ্যাঁ, শিশিরের কাজের মধ্যে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের লেখকের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। ➤ নারী-পুরুষ মিলেই আমাদের সমাজ। সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাইলে অবশ্যই নারীদের সঙ্গী করতে হবে। কেননা আমাদের একটি বৃহৎ অংশকে পেছনে ফেলে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। ➤ উদ্দীপকের শিশির পিতৃ-পরিবারের রক্ষণশীলতার অজুহাতে প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ থেকে বঞ্চিত হলেও স্বামীর সংসারে থেকে নিজের প্রচেষ্টা ও স্বামীর উৎসাহে বিদ্যা অর্জন করে। শিশির নারীর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নারীশিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে নিজ এলাকার নারীদের শিক্ষিত করে তোলে। শিশির বুঝেছিল যে নারীজাগরণের ক্ষেত্রে সর্বাগ্রে নারীকে শিক্ষিত করে তুলতে হবে। ➤ উদ্দীপকের শিশির 'অর্ধাঙ্গী' প্রবন্ধের লেখক রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েছিল। তাই পিড়-পরিবারে শিক্ষাগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হলেও সংসারজীবনে শিক্ষাগ্রহণে সাফল্য লাভ করতে পেরেছিল এবং নিজের এলাকার নারীদের শিক্ষিত করে তুলেছিল। আলোচ্য প্রবন্ধে লেখক নারীসমাজকে শিক্ষাগ্রহণের জোর তাগিদ দিয়েছেন। তাই বলা যায়, শিশিরের জাগরণে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকের নারীজাগরণ বিষয়ক ইচ্ছার যথাযথ প্রতিফলন ঘটেছে। সারকথা:'অর্থালী' প্রবন্ধে প্রাবন্ধিক নারীশিক্ষা প্রসারের যে ইচ্ছা প্রকাশ করেছিলেন উদ্দীপকের শিশিরের কাজের মধ্যে তাঁর সেই ইচ্ছায় যথাযথ প্রতিফলন ঘটেছে। শিশির শিক্ষাগ্রহণের মাধ্যমে নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
শিশিরের কাজের মধ্যে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের প্রাবন্ধিকের ইচ্ছার কি কো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর