উদ্দীপকের ভুডিথের মায়ের মানসিকতাকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের 'মানসিক দাসত্বের' সঙ্গে কীভাবে তুলনা করা যায় ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের ভূডিথের মায়ের মানসিকতাকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের 'মানসিক দাসত্বের' সঙ্গে তুলনা করা যায়। ➤ বাহ্যিক প্রকাশে নয়, মনের দিক থেকে প্রচলিত ধ্যানধারণার প্রতি নারীর অবিচল আস্থা। নারী সমাজে স্বাধীন নয়, এর কারণ নারী স্বাধীনভাবে ভাবতে পারে না, সে মানসিকভাবে নিজেকে দাস ভাবতে অভ্যন্ত। স্বামী বিশ্বব্রহ্মান্ড নিয়ে ভাবতে গেলেও স্ত্রী রান্নাঘরেই জীবন কাটায়। ➤ উদ্দীপকে ভুডিথের মা তাকে স্কুলে পাঠান না, বই পড়তে দেখলে রান্নাঘরে পাঠিয়ে দেন আর অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। কারণ তিনি ভুডিথকে নারী হিসেবে কেবল এসব কাজের উপযুক্ত মনে করেন। তিনি রোকেয়া কথিত মানসিক দাসত্বের শিকার। কারণ রোকেয়া মনে করেন, পার্সি মেয়েরা পুরুষদের নির্দেশনায় পর্দা ছেড়েছিল। এতে তাদের স্বামীর বুদ্ধি-বিবেচনার পরিচয় পাওয়া যায় না। রোকেয়া নারীর পিছিয়ে থাকার অন্যতম কারণ হিসেবে দায়ী করেছেন নারীর দাসবৃত্তি মানসিকতাকে। ডুডিখের মা নারী হয়েও মানসিক দাসত্বের কারণে মেয়ের সম্ভাবনার দিকটি বুঝতে ব্যর্থ হয়েছেন। প্রবন্ধকার তাঁর প্রবন্ধে নানাভাবে এই বিষয়টি আলোচনা করেছেন। এই অর্থেই ডুডিথের মায়ের মানসিকতাকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের 'মানসিক দাসত্বের' সঙ্গে তুলনা করা যায়। সারকথা: বেগম রোকেয়া নারীদের অনগ্রসরতার অন্যতম কারণ হিসেবে মানসিক দাসত্বের কথা বলেছেন, যা উদ্দীপকেও দৃশ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকের ভুডিথের মায়ের মানসিকতাকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের 'মানসিক দা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর