'অনুচ্ছেদে রেণুর মায়ের মনোভাব সমকালীন প্রতিক্রিয়াশীল সমাজের মনোভাবেরই সমান্তরাল' মন্তব্যটি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ➤ 'অনুচ্ছেদে রেণুর মায়ের মনোভাব সমকালীন প্রতিক্রিয়াশীল সমাজের মনোভাবেরই সমান্তরাল' মন্তব্যটি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে যথার্থ। ➤ শিক্ষাই জাতীয় উন্নতির মূলশক্তি। শিক্ষার ক্ষেত্রে ছেলে-মেয়ে উভয়েরই শিক্ষাগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। ➤ উদ্দীপকে নারীশিক্ষা বিষয়ে রেণুর মায়ের মতো এমন অনেক সংকীর্ণ মনমানসিকতার মানুষ আছেন যারা নারীশিক্ষার ঘোর বিরোধী। এ প্রসঙ্গে রোকেয়া সাখাওয়াত হোসেন 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বলেছেন, পুরুষ যখন বাইরের জগতের জ্ঞানবিজ্ঞানের সব শাখায় বিচরণ করে, তখন নারী কেবল কিছু সূচিকর্ম ও নানাবিধ রন্ধন প্রণালির পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকে। এ ধরনের মানসিকতার কারণেই নারীশিক্ষার প্রসার ঘটছে খুবই মন্থর গতিতে। ➤ নারীরা সমাজের অর্ধাঙ্গ। তাই নারীশিক্ষার অগ্রগতির মধ্য দিয়েই নারীকে নিজের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা লাভ করতে হবে। এক্ষেত্রে সর্বাগ্রে পরিবারের সদস্যদের এগিয়ে আসতে হবে। কেননা সন্তান হিসেবে পুত্র-কন্যা দুজনই সম-গুরুত্ব লাভের দাবিদার। রেণুর মায়ের এ ধরনের মানসিকতা মূলত কন্যাসন্তানের প্রতি বৈষম্যমূলক দিককে নির্দেশ করে। যা প্রবন্ধের মূল সুর। এই বিবেচনায় বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: রেপুর মায়ের মনোভাবে কন্যাসন্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ যা এ প্রবন্ধের মূল সুর।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
'অনুচ্ছেদে রেণুর মায়ের মনোভাব সমকালীন প্রতিক্রিয়াশীল সমাজের মনোভাবে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর