শেয়ারFacebookWhatsApp

'নজম-উল-ওলামা' শব্দের অর্থ কী?

উত্তর: 'নজম-উল-ওলামা' শব্দের অর্থ- জ্ঞানীদের মধ্যে নক্ষত্র।

HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল

'নজম-উল-ওলামা' শব্দের অর্থ কী?

উদ্দীপক

বিন্দু পাড়া গ্রামের আমজাদ আলী একজন সাধারণ ব্যবসায়ী। স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসন্তান নিয়ে তার পরিবার। ছেলেটি সবার ছোট, সে স্কুলে পড়ে। তাকে নিয়ে আমজাদ আলীর অনেক স্বপ্ন। মেয়ে দুটি সকাল বেলা গ্রামের মক্তবে আরবি পড়তে যায়। আমজাদ আলী ভাবেন, যেকোনোভাবে মেয়ে দুটিকে বিয়ে দিতে পারলেই তিনি বেঁচে যান। ওদেরকে আর স্কুলে পড়িয়ে লাভ কী? [রাণী ভবানী সরকারি মহিলা কলেজ, নাটোর]

উত্তর

'নজম-উল-ওলামা' শব্দের অর্থ- জ্ঞানীদের মধ্যে নক্ষত্র।

উত্তর

➤ উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে পুরুষ শিক্ষা-দীক্ষায়, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেখানে ইচ্ছা বিচরণ করে; স্ত্রীরা সেখানে শুধু শিশুশিক্ষা 'বোধোদয়' পর্যন্তই সীমাবদ্ধ থাকে। ➤ সমাজের বিধিব্যবস্থা নারীদেরকে পুরুষের অবস্থা থেকে অনেক ক্ষেত্রে পৃথক করে রেখেছে। কেননা পুরুষকে যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে নারীকে সেখানে শুধু মক্তবে আরবি শিক্ষা, ঘরে বসেই শিশুশিক্ষা, রান্নাবান্না ও সংসার চালানোর শিক্ষা দেওয়া হচ্ছে। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহনক্ষত্রমালাবেষ্টিত সৌরজগতে বিচরণ করে, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করে, চাল-ডাল ওজন করে এবং রাঁধুনির গতি নির্ণয় করে। তাই লেখক নারীদের এই অধঃগতির কথা বোঝাতে গিয়েই বলেছেন, প্রভুদের বিদ্যার গতির সীমা নেই, স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর 'বোধোদয়' পর্যন্ত। সারকথা: শিক্ষা-দীক্ষায়, আনে-গুণে, বিদ্যা-বুদ্ধিতে বড় হয়ে ওঠার জন্য পুরুষ যেখানে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যন্ত পেরিয়ে যায়, নারীকে সেখানে শুধু আরবি পাঠ ও শিশুশিক্ষার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়।

উত্তর

➤ 'নারীরা বড় হয়ে পরের ঘরের ঘরনি হবে, তাদের পড়ালেখা করিয়ে লাভ কী?'- এই মানসিকতাসম্পন্ন সমাজব্যবস্থারই একটি চিত্র উদ্দীপকের আমজাদ সাহেবের দৃষ্টিভঙ্গিতে ধরা পড়েছে। ➤ "নারীরা অবলা, অন্যের ঘরনি হবে। এদের পড়িয়ে লাভ নেই।"- পুরুষশাসিত সমাজে এরকম মানসিকতাসম্পন্ন মানুষ সদ্য বিরাজমান। সমাজে অনেকের ক্ষেত্রে আজও এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসেনি। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক আলোচনা করে ও বিভিন্ন তথ্য উপস্থাপন করে দেখিয়েছেন তৎকালীন পুরুষকে যেখানে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করানো হতো নারীকে সেখানে শুধু আরবি শিক্ষা, শিশুশিক্ষা ও রান্নাবান্নার কাজ শেখানো হতো। তাদের যুক্তি- মেয়েদের পড়িয়ে লাভ কী, তারা তো কয়দিন পরেই স্বামীর ঘরে চলে যাবে। তাই তাদের রন্ধন কাজ শেখানোই জরুরি। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উল্লিখিত নারীদের প্রতি পুরুষশাসিত সমাজের এই দৃষ্টিভঙ্গির অনেকটাই উদ্দীপকের আমজাদ সাহেবের দৃষ্টিভঙ্গিতে দেখা যায়। কেননা তিনিও তার ছেলেকে স্কুলে পড়ালেও মেয়েদের শুধু আরবি পড়াতেই মক্তবে পাঠান। নারীর প্রতি পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি উদ্দীপকের আমজাদ আলীর বক্তব্যে এবং 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উঠে এসেছে। সারকথা: নারীরা বড় হয়ে অন্যের ঘরের ঘরনি হবে, তাদের পড়াশোনা করিয়ে লাভ কী- 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উল্লিখিত নারীদের প্রতি তৎকালীন সমাজের দৃষ্টিভঙ্গির চিত্র উদ্দীপকের আমজাদ আলীর মধ্যেও দেখা যায়।

উত্তর

➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধের মূলভাবের একটি বিশেষ দিক উদ্দীপকে ফুটে উঠেছে- কথাটি যথার্থ। ➤ অবলা জাতি নারী পুরুষের ভোগের সামগ্রী, সন্তান জন্মদানকারী ও সংসারানুরাগী। তাই এদের পড়াশোনা করে জ্ঞানী-গুণী হওয়ার দরকার কী। এ ধরনের দৃষ্টিভঙ্গির কারণেই সমাজ পিছিয়ে পড়ছে। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক নারীসমাজের প্রতি পুরুষসমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গির চিত্র তুলে ধরেছেন, যার একটি হচ্ছে স্ত্রীলোকদেন উচ্চশিক্ষার প্রয়োজন নেই। কেননা তারা তো সংসার পরিচালনাকারী, সন্তানদানকারী ও পুরুষের দাসী। তাই কীভাবে রান্নাবান্না করতে হয়, কীভাবে সন্তান লালন-পালন করতে হয় ও স্বামীর সেবা করতে হয় তাই তাদের শেখা জরুরি। 'অর্ধাঙ্গী' প্রবন্ধের এই দিকটি উদ্দীপকেও দেখা যায়। কেননা উদ্দীপকের আমজাদ আলী তার দুই মেয়েকে স্কুলে না পড়িয়ে ছেলেকে স্কুলে পড়তে পাঠায় আর মেয়েদের আরবি পড়ার জন্য মক্তবে পাঠায়। তার ধারণা, ওদেরকে কোনোভাবে বিয়ে দিতে পারলেই হয়। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে নারীজাতির অবনতির বিভিন্ন দিকের কথা ব্যক্ত হলেও তারা যে লেখাপড়া শিখতে না পেরে বিশেষভাবে পিছিয়ে পড়েছে সেই কথাই অত্যন্ত জোরালোভাবে ব্যক্ত হয়েছে। তারা লেখাপড়া শিখতে না পারার প্রধান কারণ যে পুরুষজাতির ভন্ত দৃষ্টিভঙ্গি এ কথা প্রাবন্ধিক জোর গলায় বলেছেন। নারীশিক্ষার প্রতি পুরুষজাতির যে অনীহা তা প্রবন্ধ ও উদ্দীপকে দেখা যায়। এই বিবেচনায় বলা যায়, 'অর্ধাঙ্গী' প্রবন্ধের মূলভাবের একটি বিশেষ দিক উদ্দীপকে ফুটে উঠেছে। সারকথা: নারীদের লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করার প্রতি অনীহা ও ভ্রান্ত যুক্তির চিত্র । 'অর্ধাঙ্গী' প্রবন্ধে যেমন দেখা যায় উদ্দীপকের যেন দেখা যায় বলে একথা বলতে দ্বিধা নেই যে, 'অর্ধাঙ্গী' প্রবন্ধের মূলভাবের একটি বিশেষ দিক • উদ্দীপকে ফুটে উঠেছে।
HSCBangla 1st Paperগদ্য : অর্ধাঙ্গী
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সাগরের পানি বাষ্প হয়ে মেঘে পরিণত হয়। আবার সেই মেঘ বৃষ্টিকণা হয়ে সাগরে পতিত হয়।

  • একে অপরের অনুসারী
  • প্রত্যেকে আমরা পরের তরে
  • একের কর্তব্য অন্যের অধিকার
  • প্রত্যেকেই প্রত্যেকের নিকট ঋণী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নারীদের শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। কারণ এটা তাদের— i. অকর্মণ্য করে তোলে ii. মানসিক দাসত্ব প্রকাশ করে iii. স্বামীদের আরামপ্রিয়তা বৃদ্ধি করে নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • i ও ii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.' অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত 'নাকের দড়ি' শব্দের অর্থ কী?

  • অধিকার ও মালিকানার বস্তু
  • মেয়েদের আটক রাখার কৌশল
  • তন্তু বয়ন করে তৈরিকৃত রশি
  • নতজানু ও বাধ্য করার অস্ত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উপরের কবিতাংশের মর্মানুসারে নারীর সার্থক পরিচয় কোনটি?

  • প্রণয়িনী
  • সহচরী
  • অর্ধাঙ্গী
  • সমভাগিনী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলে পরিচিত কে?

  • রোকেয়া সাখাওয়াত হোসেন
  • সুফিয়া কামাল
  • নূরজাহান বেগম
  • মাহমুদা খাতুন সিদ্দিকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতৃদত্ত নাম কী?

  • রোকেয়া খাতুন
  • বেগম রোকেয়া
  • রোকেয়া বেগম
  • রোকেয়া হোসেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নারীশিক্ষার জন্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কলকাতায় কী প্রতিষ্ঠা করেন?

  • বিশ্ববিদ্যালয়
  • কলেজ
  • স্কুল
  • মাদ্রাসা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রোকেয়া সাখাওয়াত হোসেন কোন কোন ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন?

  • আরবি ও ফারসিতে
  • বাংলা ও ইংরেজিতে
  • বাংলা ও আরবিতে
  • আরবি ও ইংরেজিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যে কী নামে বিশেষ পরিচিত?

  • মিসেস আরএস হোসেন
  • বেগম রোকেয়া
  • রোকেয়া সাখাওয়াত হোসেন
  • বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?

  • ১৯০৫ সালে
  • ১৯০৬ সালে
  • ১৯০৪ সালে
  • ১৯০৩ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' পদ্মরাগ' গ্রন্থটির রচয়িতা কে?

  • সুফিয়া কামাল
  • রোকেয়া সাখাওয়াত হোসেন
  • কামিনী রায়
  • জাহানারা ইমাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি কতকগুলো ঐতিহাসিক চাক্ষুস সত্য ঘটনা অবলম্বনে রচিত গ্রন্থ?

  • পদ্মরাগ
  • মতিচূর
  • অবরোধবাসিনী
  • সুলতানার স্বপ্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সাগরের পানি বাষ্প হয়ে মেঘে পরিণত হয়। আবার সেই মেঘ বৃষ্টিকণা হয়ে সাগরে পতিত হয়।নারীদের শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। কারণ এটা তাদের— i. অকর্মণ্য করে ত' অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত 'নাকের দড়ি' শব্দের অর্থ কী?উপরের কবিতাংশের মর্মানুসারে নারীর সার্থক পরিচয় কোনটি?মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলে পরিচিত কে?রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতৃদত্ত নাম কী?নারীশিক্ষার জন্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কলকাতায় কী প্রতিষ্ঠা করেন?রোকেয়া সাখাওয়াত হোসেন কোন কোন ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন?রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যে কী নামে বিশেষ পরিচিত?রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?' পদ্মরাগ' গ্রন্থটির রচয়িতা কে?নিচের কোনটি কতকগুলো ঐতিহাসিক চাক্ষুস সত্য ঘটনা অবলম্বনে রচিত গ্রন্থ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।