দাসত্বকে মানসিক রোগ বলার কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ দাসত্বকে মানসিক রোগ বলার কারণ হলো- দাস হয়ে থাকার প্রবণতাকে স্বীকার করে নেওয়া। ➤ দাস মানে অন্যের অধীন থেকে তার নির্দেশানুযায়ী জীবন পরিচালিত করা এবং নিজের মৌলিক অধিকারকে অস্বীকার করা। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সমান অধিকার রয়েছে। কোনো কোনো জাতি বা মানুষ মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করে না। দীর্ঘদিনের চর্চার কারণে অন্যের অধীনে জীবনযাপন করতে বাধ্য থাকে বা অভ্যস্ত হয়ে পড়ে। মানসিকতার এ দরিদ্র অবস্থার কারণেই দাসত্বকে মানসিক রোগ বলা হয়েছে। সারকথা: অন্যের অধীন থেকে জীবন পরিচালিত করার নাম দাসত্ব। মানসিকতার এ দরিদ্র অবস্থার কারণেই দাসত্বকে মানসিক রোগ বলা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
দাসত্বকে মানসিক রোগ বলার কারণ কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর