"তাহারা সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন" বুঝিয়ে বল।
উত্তর: ➤ কম ক্ষমতাসম্পন্ন মানুষের কাছে বেশি কিছু আশা করাকে সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলানোর সঙ্গে তুলনা করা হয়েছে। ➤ যাকে কোনোকালে বীরত্বসূচক শিক্ষা দেওয়া হয়নি তার কাছে যদি বীরত্বপূর্ণ কাজ আশা করা হয় তাহলে তা বোকামি ছাড়া আর কিছুই নয়। মানুষকে ব্যায়ামের মাধ্যমে সুঠাম ও খৃষ্টপুষ্ট হিসেবে গড়ে তুলতে চাইলে প্রথম থেকেই তা করতে হবে। শরীরকে ভালো রাখতে চাইলে নারী-পুরুষ উভয়েরই ব্যায়াম করা আবশ্যক। আমাদের দেশে অনেক অভিভাবক আছেন যারা পরিবারের সবাইকে ব্যায়াম না করিয়ে হঠাৎ কোনো ছেলেকে পালোয়ান হিসেবে গড়ে তুলতে চান। তাদের এই চাওয়াকেই প্রাবন্ধিক বাল করে সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠার ফলানোর সঙ্গে তুলনা করেছেন। সারকথা: কোনো একটা বিষয়ে ভালো ফল পেতে হলে অভ্যাসের প্রয়োজন। হঠাৎ করে দু-একজনকে দিয়ে জোর করে ভালো ফল পেতে চাইলে তা সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলানোর মতো অবস্থায় পরিণত হয়।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
"তাহারা সুকুমারী গোলাপ-লতিকায় কাঁঠাল ফলাইতে চাহেন" বুঝিয়ে বল।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর