শমস-উল-ওলামা' বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'শমস-উল-ওলামা' বলতে লেখক মুসলিম সমাজের পুরুষের বিদ্যার সর্বোচ্চ শ্রেণিতে আসীন হওয়ার সুযোগ-সুবিধা বোঝাতে চেয়েছেন। ➤ 'শমস-উল-ওলামা' হলো জ্ঞানী ব্যক্তিদের উপাধি। এই উপাধির অর্থ ওলামা বা জ্ঞানীদের মধ্যে সূর্য। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়া এই শব্দটি দ্বারা তৎকালীন মুসলিম সমাজে পুরুষের শিক্ষার সুযোগ-সুবিধা লাভের বিষয়টি তুলে ধরেছেন। এ প্রসঙ্গে লেখক বলেন, পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না, বালিকাদের বিদ্যালয় সংখ্যা পাওয়াই যায় না। বিদ্যমান সমাজব্যবস্থায় যে স্থলে ভাই 'শমস-উল-ওলামা' সেই স্থলে বোন 'নজম-উল-ওলামা' হতে পারে না। সারকথা: শমস-উল-ওলামা' অর্থ জ্ঞানীদের মধ্যে সূর্য। লেখক মুসলিম সমাজের পুরুষের বিদ্যার সর্বোচ্চ সুযোগ-সুবিধা বোঝাতে কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
শমস-উল-ওলামা' বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর