অনুচ্ছেদে রেণুর পরিবারে নারীর যে অবস্থাটি ফুটে উঠেছে তা 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ➤ অনুচ্ছেদে রেণুর পরিবারে নারীর যে অবস্থাটি ফুটে উঠেছে তাতে রেণুর মা-বাবার মানসিকতায় চরম বৈষম্য লক্ষ করা যায়। ➤ আমাদের সমাজব্যবস্থায় নারীদের বরাবরই হেয় করা হয়। প্রতিটি ক্ষেত্রেই অধিকারের বেলায় নারীরা বৈষম্যের শিকার হয়। নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ দূর না হলে জাতির উন্নয়ন সম্ভব নয়। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধের শুরুতেই রোকেয়া সাখাওয়াত হোসেন শিক্ষাক্ষেত্রে নারীদের পশ্চাৎপদতার কারণ হিসেবে পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং নারীদের শিক্ষাগ্রহণের সুযোগের স্বল্পতাকে চিহ্নিত করেছেন। পুরুষশাসিত সমাজ মনে করত, নারীরা শিক্ষিত হয়ে উঠলে সমাজ নষ্ট হয়ে যাবে। উদ্দীপকে দেখতে পাই, রেণুর মা-বাবা তাদের ছেলের জন্য গৃহশিক্ষকের ব্যবস্থা করলেও রেপুর বিষয়ে উদাসীন। ছেলে ভবিষ্যতে তাদের ভরণপোষণ করবে- এই ভাবনায় রেণুর ভাই রাজুকে তারা সংসার-জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রাধান্য দেয়। অন্যদিকে রেণু যতই বয়ঃপ্রাপ্ত হচ্ছে মা-বাবা তার বিয়ে দেওয়ার জন্য ততই ব্যাকুল হয়ে উঠছে। এভাবেই উদ্দীপকে নারীর প্রতি বৈষম্যের বিষয়টি ফুটে উঠেছে। সারকথা: নারীকে উদ্দীপকে কন্যাসন্তানের প্রতি মা-বাবার বৈষম্যমূলক যে আচরণ প্রকাশ পেয়েছে তা প্রবন্ধের মূল সুর।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
অনুচ্ছেদে রেণুর পরিবারে নারীর যে অবস্থাটি ফুটে উঠেছে তা 'অর্ধাঙ্গী'…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর