উদ্দীপক ১-এর বিনোদিনীর সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের নারীদের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপক ১-এর বিনোদিনীর সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের নারীদের বৈসাদৃশ্য রয়েছে। ➤ মানুষের জীবনে ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ দিক। ব্যক্তিত্বহীনরা সমাজে ঠাঁই পায় না। সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। ➤ উদ্দীপক ১-এর বিনোদিনী কাজকর্মে অত্যন্ত দক্ষ। শুরু তাই নয়, প্রভুত্ব যেন তার স্বভাবের অংশ। দাস-দাসীদের কাজের হুকুম করতে, ভর্ৎসনা করতে তার কোনো জড়তা নেই। এমনকি আদেশ করে কাজ হাসিলেও তার কোনো কুণ্ঠাবোধ নেই। উদ্দীপকের বিনোদিনী পুরুষের প্রভুত্ব স্বীকার করে নেওয়া বা নিজেকে কুণ্ঠিত করে রাখার মতো নারী নন। তিনি অনেক সাবলীল, কর্মক্ষম ও দক্ষ। এই দিকটি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। এখানে নারীরা পুরুষশাসিত সমাজের দ্বারা নানাভাবে অবহেলার শিকার এবং তারা যে স্বামীর সমকক্ষ নয় তা বিভিন্নভাবে পুরুষরা প্রকাশ করতে চায়। লেখক রাম ও সীতার বিষয়টি প্রসঙ্গক্রমে আলোচনা করে তা বুঝিয়ে দিয়েছেন। পুরুষরা তাদের নিদারুণ স্বার্থপরতা ও আধিপত্যকামী মনোভাব দ্বারা নারীদের দমিয়ে রাখে। এভাবে উদ্দীপক ১-এর বিনোদিনীর সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের নারীদের বৈসাদৃশ্য রয়েছে। সারকথা: অধিকার ও আত্মমর্যাদা রক্ষার দিক থেকে উদ্দীপক ১-এর বিনোদিনীর সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের নারীদের বৈসাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপক ১-এর বিনোদিনীর সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের নারীদের বৈসাদৃশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর