উদ্দীপকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে নারীর প্রতি পুরুষের অবহেলার দিকটি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ পুরুষশাসিত সমাজে নারীরা নানাভাবে অবহেলার শিকার হয়। সমাজে সর্বক্ষেত্রে তাদের পরীক্ষা দিয়ে টিকে থাকতে হয়। যতদিন নারীরা সচেতন ও আত্মমর্যাদা বোধসম্পন্ন না হবে ততদিন তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকবে। ➤ উদ্দীপকে পুরুষকে হৃদয়হীন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নারী-হৃদয়ের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণা সমাজে পুরুষদের সফলতার মূল চাবিকাঠি। সর্বোপরি অনেক ত্যাগের মধ্য দিয়েও তারা সম্মান ও ভালোবাসার পরিবর্তে বেদনা বা কষ্টে জর্জরিত। পদে পদে তারা উপেক্ষিত। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও প্রতিফলিত হয়েছে- পুরুষশাসিত সমাজে নারীরা যথার্থ মূল্য ও মর্যাদা থেকে বঞ্চিত। তাদেরকে সমাজে, পরিবারে কোনোরূপ মূল্য ও মর্যাদা দেওয়া হয় না। অথচ সমাজের ও পরিবারের অগ্রগতির ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে নারীর প্রতি অবহেলার দিকটির সঙ্গে উদ্দীপক ও 'অর্ধাঙ্গী প্রবন্ধের সাদৃশ্য লক্ষ করা যায়। সারকথা: উদ্দীপকে পুরুষশাসিত সমাজে নারীদের অবহেলার শিকার হওয়ার দিকটির সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের নারীর প্রতি অবহেলার সাদৃশ্য লক্ষ করা যায়।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর