উদ্দীপকের সানজিদার মধ্যে যে মানসিকতা প্রকাশ পেয়েছে তা 'অধালী' প্রবন্ধের সঙ্গে কীভাবে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে সানজিদার মধ্যে যে মানসিকতা প্রকাশ পেয়েছে 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক সেই মানসিকতাকে নারীর অবনতির কারণ হিসেবে দায়ী করেছেন। এদিক দিয়ে বিষয়টি সাদৃশ্যপূর্ণ। ➤ নারীদের পিছিয়ে পড়ার অন্যতম একটি কারণ হলো তাদের পরনির্ভরশীল মানসিকতা। তারা পুরুষের অধীন থাকতে থাকতে যেন দাসে পরিণত হয়েছে। নারী দাসত্ব মানসিকতা থেকে বেরিয়ে না এলে তাদের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ➤ উদ্দীপকের সানজিদার মধ্যে যে মানসিকতার প্রকাশ পেয়েছে তাকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের লেখক মানসিক দাসত্ব বলে চিহ্নিত করেছেন। বাঙালি মুসলমান সমাজে পুরুষরা নারীদের খেয়ালখুশিমতো পরিচালনা করে। ধর্মীয় ভীতি, পর্দাপ্রথা, অশিক্ষা, নির্যাতন প্রভৃতির মাধ্যমে পুরুষরা নারীসমাজকে দাবিয়ে রেখেছে। আর নারীসমাজও পুরুষদের ওপর নির্ভরশীল থাকতে থাকতে যেন নিজেদের স্বকীয়তা ও স্বাধীন সভার কথা ভুলে গেছে। তাদের যেন আত্মমর্যাদা বলে কোনোকিছুই নেই। তারা আপাতদৃষ্টিতে স্বাধীন হলেও চিন্তাচেতনায় মনেপ্রাণে পুরুষদের সেবাদাসী। উদ্দীপকের সানজিদার মানসিকতা এরই নামান্তর। সারকথা: উদ্দীপকের সানজিদার মধ্যে যে মানসিকতা প্রকাশ পেয়েছে 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক একে নারীর 'মানসিক দাসত্ব' বলে চিহ্নিত করেছেন। এটা নারীর অবনতির অন্যতম প্রধান কারণ।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকের সানজিদার মধ্যে যে মানসিকতা প্রকাশ পেয়েছে তা 'অধালী' প্রবন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর