"উদ্দীপক ২-এ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত নারীর প্রতি অবহেলার প্রতিফলন দেখা যায়।" মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: ➤ "উদ্দীপক ২-এ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত নারীর প্রতি অবহেলার প্রতিফলন দেখা যায়।"- মন্তব্যটি যথার্থ। ➤ আমাদের সমাজে নারীদের বরাবরই বোঝা হিসেবে দেখা হয়। সমাজ-সংসারে নারীদের ন্যায্য অধিকার দেওয়া হয় না। তারা যথার্থ মূল্য ও মর্যাদা থেকেও বঞ্চিত থাকে। ➤ উদ্দীপক ২-এ বাড়িতে এক নারীকে আশ্রয় দেওয়ার কারণে মহেন্দ্র তার মায়ের ওপর বিরক্তি প্রকাশ করেছে। তার কাছে মনে হয়েছে, এতে যেকোনো সময় যেকোনো সংকট-সমস্যা ঘটে যেতে পারে। মহেন্দ্রর রুথায় মূলত বিধবার প্রতি সমাজের অবহেলা, হীন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। এই দিকটি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের নারীর প্রতি অবহেলা ও অমর্যাদার দিকটির সঙ্গে একসূত্রে গাঁথা। এই প্রবন্ধে নারীর প্রতি পুরুষশাসিত সমাজের অবহেলা প্রকাশ পেয়েছে। বিশেষ করে মুসলমান নারীরা পুরুষতান্ত্রিক সমাজের হীন মানসিকতার শিকার হয়েছে। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক পরিবার ও সমাজ জীবনে নারীরা যে স্বাভাবিকভাবে অগ্রসর হতে পারছে না এবং তারা যে ইচ্ছা থাকা সত্ত্বেও সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থেকে বঞ্চিত হয়ে আছে তা তুলে ধরেছেন। উদ্দীপক ২-এ বঞ্চনার প্রতিফলন ঘটেছে মায়ের ওপর মহেন্দ্রর বিরক্তি প্রকাশের মাধ্যমে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: নারীর প্রতি অবহেলা ও অমর্যাদার দিক থেকে উদ্দীপক ২-এর মূলভাব প্রবন্ধে প্রতিফলিত নারীর প্রতি পুরুষের অবহেলার দিকটি একসূত্রে গাঁথা। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
"উদ্দীপক ২-এ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত নারীর প্রতি অবহেলার প্রতিফ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর