উদ্দীপকের সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের কী ধরনের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে পারস্পরিক সহযোগিতাকে মুখ্য হিসেবে উল্লেখ করা হয়েছে এবং উদ্দীপকেও একই বিষয় আলোচিত হয়েছে, যা পরস্পরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ শক্তি আর প্রয়োজন- দুটি আলাদা বিষয়, যদিও প্রয়োজন মেটাতে শক্তি অপরিহার্য। কিন্তু কিছু প্রয়োজন আছে যা শক্তির দ্বারা লাভ করা যায় না। এ ক্ষেত্রে শক্তিমান মানুষও অন্যের মুখাপেক্ষী। বস্তুত জগতে কেউই আপনার দ্বারা পরিপূর্ণ নয়। কারণ সময় চাহিদাকে হাজির করে, আর চাহিদা অন্যের নিকট ব্যক্তির মুখাপেক্ষিতাকে প্রকট করে তোলে। ➤ উদ্দীপকে নারীর প্রয়োজনীয়তা আলোচিত হয়েছে। বস্তুত আমাদের সমাজে নারীকে পুরুষের তুলনায় কম প্রাধান্য দেওয়া হয়, যদিও নারীরা মেধা ও যোগ্যতা বহন করে। বিশেষ করে পুরুষরা শারীরিক গঠনের কারণে শক্তিশালী হওয়ায় এ মনোভাব পোষণ করে। কিন্তু নারী ছাড়া বা নারীর সহযোগিতা ছাড়া পুরুষের জীবন নির্বাহ করা প্রায় অসম্ভব। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখক নারী-পুরুষের পারস্পরিক প্রয়োজনীয়তাকে উপমার দ্বারা প্রকাশ করেছেন। তরুলতা বৃষ্টির পানি ছাড়া যেমন বাঁচতে পারে না, আবার তরুলতার সাহায্য ছাড়া আকাশে মেঘও জমতে পারে না। তরুলতা ও মেঘ পরস্পরের মুখাপেক্ষী এবং দুই-ই সমান গুরুত্ব বহন করে। এর দ্বারা লেখিকা মূলত নারী-পুরুষের পারস্পরিক প্রয়োজনীয়তাকে বুঝিয়েছেন। এখানেই উদ্দীপকের সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সাদৃশ্য রয়েছে। সারকথা: 'অর্যালী' প্রবন্ধে লেখিকা তরুলতা ও মেঘের পারস্পরিক প্রয়োজনীয়তা দ্বারা নারী-পুরুষের প্রয়োজনীয়তাকে বুঝিয়েছেন। উদ্দীপকেও একই বিষয়ে আলোকপাত করা হয়েছে, যা পরস্পরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের কী ধরনের সাদৃশ্য পাওয়া যায়? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর