'যেকোনো মূল্যেই সে পড়াশোনা চালিয়ে যাবে'- উক্তিটির মধ্যে হাসনার যে দৃঢ়তা প্রকাশ পেয়েছে, 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: ➤ 'যেকোনো মূল্যেই সে পড়াশোনা চালিয়ে যাবে'- উক্তিটির মধ্যে হাসনার 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বর্ণিত দৃঢ় ইচ্ছা ও তা বাস্তবায়নে ইস্পাতকঠিন মনোবল প্রকাশ পেয়েছে। ➤ পুরুষশাসিত সমাজে নারীরা বরাবরই পদদলিত। সমাজের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁদের অংশগ্রহণ করতে দেওয়া হয় না। বরাবরই তাদের অবহেলার চোখে দেখা হয় এবং বৈষম্যমূলক আচরণ করা হয়। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়াও নারী জাতির মধ্যে এ সত্যটি প্রজ্বলিত করতে চেয়েছেন যে, সমাজ উন্নয়ন ও প্রগতি অর্জনের ক্ষেত্রে, সর্বাগ্রে নারী জাগরণ আর তার জন্যে যেকোনো মূল্যে তাকে শিক্ষিত হতে হবে। উদ্দীপকে হাসনার দারিদ্র্যের কারণে এবং বাবা-মায়ের অসচেতনতায় পড়ালেখা বন্ধ হাওয়ার উপক্রম হলেও সে হতাশ হয় না। সে মনে মনে প্রতিজ্ঞা করে যেকোনো মূল্যেই পড়াশোনা চালিয়ে যাবে। ➤ উদ্দীপকের হাসনার দৃঢ় ইচ্ছা ও মনোবলে প্রকাশ পেয়েছে সে যেকোনো উপায়েই হোক 'অধালী' প্রবন্ধের বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়েছে। কেননা 'অর্ধাঙ্গী' প্রবন্ধে নারীজাগরণের পক্ষে যে সুচিন্তিত, দৃঢ় ও বলিষ্ঠ মতামত এবং যুক্তিযুক্ত ইচ্ছা লেখক প্রকাশ করেছেন তার প্রতিফলন আমরা উদ্দীপকের হাসনার জীবনবাস্তবতায় প্রত্যক্ষ করি। সারকথা: উদ্দীপকের হাসনা চরিত্রে নিজের অবস্থার উন্নতির দৃঢ় ইচ্ছা ও মনোবল প্রকাশ পেয়েছে এবং 'অধানী' প্রবন্ধে শিক্ষা ও কর্মজীবনে নারীর পশ্চাৎপদতা এবং তা থেকে উত্তরণের দৃঢ় মনোবলের দিকটি ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
'যেকোনো মূল্যেই সে পড়াশোনা চালিয়ে যাবে'- উক্তিটির মধ্যে হাসনার যে দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর