উদ্দীপকের সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের বক্তব্যের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: ➤ নারীকে তার প্রাপ্য অধিকার থেকে পারিবারিক ও সামাজিক জীবনের সর্বস্তরে বঞ্চিত করার পুরুষতান্ত্রিক মানসিকতার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের বক্তব্যের সাদৃশ্য রয়েছে। ➤ পুরুষশাসিত সমাজে নারীকে চিন্তা করা হয় পুরুষের ভোগের সামগ্রী বা দাসী হিসেবে। তাই নারীদেরও যে মন আছে, কামনা- বাসনা আছে, তারাও যে জীব, তাদেরও যে ইচ্ছাশক্তি ও অনুভব শক্তি রয়েছে এসব কথা পুরুষরা যেন মানতেই পারে না। আর নারীরাও এই বিধান স্রষ্টার বিধান বলেই বিশ্বাস করে মেনে নেয়। ➤ উদ্দীপকের হুমায়ুন কবির সাহেব দুই পুত্র ও এক কন্যা রেখে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কয়েক দিনের মাথায় তাঁর দুই পুত্র আলমগীর কবির ও আনসার কবির পিতার দোতলা বাড়ি এবং সহায়-সম্পদ সমান দুই ভাগে ভাগ করে নেন। তাদের একমাত্র বোন নুসরাত কবিরকে পৈতৃক সম্পদের কিছুই দেওয়া হয়নি। কেবল দুই ভাই তাকে স্বামী-সন্তানসহ দাওয়াত করে খাইয়েছে এবং কিছু উপহার দিয়েছে। 'অধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়া বলেন, 'মহম্মদীয় আইন' অনুসারে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক পাবে। কিন্তু এ নিয়মটি পুস্তকেই সীমাবদ্ধ। যদি একটু পরিশ্রম করে কোনো ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করা দেখা যায়, কিংবা জমিদারি পরিদর্শন করা যায়, তবে দেখা যাবে, কার্যত কন্যার ভাগে শূন্য (০) কিংবা যৎসামান্য পড়েছে। উদ্দীপকের নুসরাত কবিরের ক্ষেত্রে এমনটিই ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপক ও 'অর্ধাঙ্গী' প্রবন্ধে এই বিষয়ে সাদৃশ্য বিদ্যমান। সারকথা: নারীকে তার প্রাপ্য অধিকার থেকে পারিবারিক। ও সামাজিক জীবনের সর্বস্তরে বঞ্চিত করার পুরুষতান্ত্রিক মানসিকতার দিকটি উদ্দীপক ও প্রবন্ধ উভয় জায়গায়ই ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের বক্তব্যের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর