উদ্দীপকের হাসনা চরিত্রে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকের হাসনা চরিত্রে 'অর্ধাঙ্গী' প্রবন্ধে বেগম রোকেয়ার উল্লিখিত সমাজের শিক্ষা ও কর্মজীবনে নারীর পশ্চাৎপদতার এবং তা থেকে উত্তরণে দৃঢ় ও ইস্পাতকঠিন মনোবল ফুটে উঠেছে। ➤ আমাদের সমাজে নারীরা বরাবরই অবহেলিত। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একজন পুরুষকে যত সুযোগ-সুবিধা দেওয়া হয়, নারীকে তা দেওয়া হয় না। পুরুষতান্ত্রিক সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি উড়িয়ে নিজেদের প্রতিষ্ঠিত করা নারীর কাছে যুদ্ধসম। ➤ উদ্দীপকে হাসনা গরিবের মেয়ে। তার বাবা অন্যের জমিতে বর্গাচাষ করে সংসার চালায়। তার বাবা তাকে স্কুলে যেতে নিষেধ করে। পড়ার খরচ জোগানোর মতো আর্থিক সচ্ছলতা হাসনার বাবার নেই। অপরদিকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধে সমাজজীবনের সর্বক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা, দুর্বিষহ জীবন ও অধিকারহীনতাও দেখা হয়েছে পুরুষের নিদারূণ স্বার্থপরতাকে আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধের লেখকও রক্ষণশীলতার অজুহাতে পিতৃ-পরিবারে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ থেকে বঞ্চিত হন। উদ্দীপকের হাসনারও দারিদ্র্যের অজুহাতে পড়ালেখা বন্ধ করে দিতে চায় তার বাবা- মা। উদ্দীপকের হাসনার চরিত্রে 'অর্ধাঙ্গী' প্রবন্ধে শিক্ষা ও কর্মজীবনে নারীর পশ্চাৎপদ্ধড়া এবং তা থেকে উত্তরণের দৃঢ় মনোবলের দিকটি ফুটে উঠেছে। সারকথা: সমাজের শিক্ষা ও কর্মজীবনে নারীর পশ্চাৎপদতা এবং সেখান থেকে উত্তরণের মনোবলের বিষয়টি উদ্দীপকের হাসনা চরিত্রের ১ মধ্যে ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকের হাসনা চরিত্রে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের কোন বিষয়টি ফুটে উঠেছে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর