'অর্ধাঙ্গী' প্রবন্ধের মূলভাবের একটি বিশেষ দিক উদ্দীপকে ফুটে উঠেছে- যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধের মূলভাবের একটি বিশেষ দিক উদ্দীপকে ফুটে উঠেছে- কথাটি যথার্থ। ➤ অবলা জাতি নারী পুরুষের ভোগের সামগ্রী, সন্তান জন্মদানকারী ও সংসারানুরাগী। তাই এদের পড়াশোনা করে জ্ঞানী-গুণী হওয়ার দরকার কী। এ ধরনের দৃষ্টিভঙ্গির কারণেই সমাজ পিছিয়ে পড়ছে। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক নারীসমাজের প্রতি পুরুষসমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গির চিত্র তুলে ধরেছেন, যার একটি হচ্ছে স্ত্রীলোকদেন উচ্চশিক্ষার প্রয়োজন নেই। কেননা তারা তো সংসার পরিচালনাকারী, সন্তানদানকারী ও পুরুষের দাসী। তাই কীভাবে রান্নাবান্না করতে হয়, কীভাবে সন্তান লালন-পালন করতে হয় ও স্বামীর সেবা করতে হয় তাই তাদের শেখা জরুরি। 'অর্ধাঙ্গী' প্রবন্ধের এই দিকটি উদ্দীপকেও দেখা যায়। কেননা উদ্দীপকের আমজাদ আলী তার দুই মেয়েকে স্কুলে না পড়িয়ে ছেলেকে স্কুলে পড়তে পাঠায় আর মেয়েদের আরবি পড়ার জন্য মক্তবে পাঠায়। তার ধারণা, ওদেরকে কোনোভাবে বিয়ে দিতে পারলেই হয়। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে নারীজাতির অবনতির বিভিন্ন দিকের কথা ব্যক্ত হলেও তারা যে লেখাপড়া শিখতে না পেরে বিশেষভাবে পিছিয়ে পড়েছে সেই কথাই অত্যন্ত জোরালোভাবে ব্যক্ত হয়েছে। তারা লেখাপড়া শিখতে না পারার প্রধান কারণ যে পুরুষজাতির ভন্ত দৃষ্টিভঙ্গি এ কথা প্রাবন্ধিক জোর গলায় বলেছেন। নারীশিক্ষার প্রতি পুরুষজাতির যে অনীহা তা প্রবন্ধ ও উদ্দীপকে দেখা যায়। এই বিবেচনায় বলা যায়, 'অর্ধাঙ্গী' প্রবন্ধের মূলভাবের একটি বিশেষ দিক উদ্দীপকে ফুটে উঠেছে। সারকথা: নারীদের লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করার প্রতি অনীহা ও ভ্রান্ত যুক্তির চিত্র । 'অর্ধাঙ্গী' প্রবন্ধে যেমন দেখা যায় উদ্দীপকের যেন দেখা যায় বলে একথা বলতে দ্বিধা নেই যে, 'অর্ধাঙ্গী' প্রবন্ধের মূলভাবের একটি বিশেষ দিক • উদ্দীপকে ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
'অর্ধাঙ্গী' প্রবন্ধের মূলভাবের একটি বিশেষ দিক উদ্দীপকে ফুটে উঠেছে- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর