উদ্দীপকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ উদ্দীপকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের নারীর দুর্বল ও দাসত্ব মনোভাবের দিকটির প্রতিফলন ঘটেছে। ➤ পুরুষতান্ত্রিত সমাজে নারীরা নানাভাবে অবহেলার শিকার হয়। তবে তাদের প্রতি অবহেলার অন্যতম একটি কারণ হলো তাদের দাসত্ব মনোভাব। তারা নিজেরাই দাসবৃত্তি থেকে বের হতে পারে না। ➤ উদ্দীপকে অল্প বয়সে বিয়ে হয়ে এসে স্বামীর একান্ত অনুগত দাসীরূপে অন্তঃপুরে জীবনের বাইশটি বছর কাটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। 'অর্ধাঙ্গী' প্রবন্ধেও নারীর এ দুর্বল দাসী মনোবৃত্তির বিষয়টি উপস্থিত। যুগে যুগে পুরুষ নারীকে তাদের প্রয়োজনের বস্তু হিসেবেই দেখেছে, মানুষ হিসেবে দেখেনি। বড়জোর সন্তান জন্মদানের অবলম্বন হিসেবে ভেবেছে। এর প্রধান কারণ নারীর প্রতিবাদহীনতা, মনে মনে দাসত্ব বরণ ইত্যাদি। ফলে তারা প্রতিটি ক্ষেত্রেই পুরুষের চেয়ে অনেকাংশে পিছিয়ে ছিল। প্রাবন্ধিক আলোচ্য প্রবন্ধে নারীদের পিছিয়ে থাকার অন্যতম কারণ হিসেবে বলেছেন তাদের দাসবৃত্তি মনোভাবের কথা, যা উদ্দীপকের নারীর মধ্যে প্রতীয়মান। এভাবে উদ্দীপকে প্রবন্ধের বিষয়টি প্রতিফলিত হয়েছে। সারকথা: উদ্দীপকে নারীর মানসিক দাসত্বের মনোবৃত্তি প্রকাশ পেয়েছে। প্রবন্ধে লেখক এ ধরনের মানসিকতার দিক তুলে ধরেছেন। সেই সঙ্গে প্রতিকারের জন্য নারীদের শিক্ষা অর্জনের প্রতি গুরুত্ব দিয়েছেন।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকে 'অর্ধাঙ্গী' প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর