উদ্দীপকে উল্লিখিত আমজাদ সাহেবের দৃষ্টিভঙ্গি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের সঙ্গে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'নারীরা বড় হয়ে পরের ঘরের ঘরনি হবে, তাদের পড়ালেখা করিয়ে লাভ কী?'- এই মানসিকতাসম্পন্ন সমাজব্যবস্থারই একটি চিত্র উদ্দীপকের আমজাদ সাহেবের দৃষ্টিভঙ্গিতে ধরা পড়েছে। ➤ "নারীরা অবলা, অন্যের ঘরনি হবে। এদের পড়িয়ে লাভ নেই।"- পুরুষশাসিত সমাজে এরকম মানসিকতাসম্পন্ন মানুষ সদ্য বিরাজমান। সমাজে অনেকের ক্ষেত্রে আজও এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসেনি। ➤ 'অর্ধাঙ্গী' প্রবন্ধে প্রাবন্ধিক আলোচনা করে ও বিভিন্ন তথ্য উপস্থাপন করে দেখিয়েছেন তৎকালীন পুরুষকে যেখানে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করানো হতো নারীকে সেখানে শুধু আরবি শিক্ষা, শিশুশিক্ষা ও রান্নাবান্নার কাজ শেখানো হতো। তাদের যুক্তি- মেয়েদের পড়িয়ে লাভ কী, তারা তো কয়দিন পরেই স্বামীর ঘরে চলে যাবে। তাই তাদের রন্ধন কাজ শেখানোই জরুরি। 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উল্লিখিত নারীদের প্রতি পুরুষশাসিত সমাজের এই দৃষ্টিভঙ্গির অনেকটাই উদ্দীপকের আমজাদ সাহেবের দৃষ্টিভঙ্গিতে দেখা যায়। কেননা তিনিও তার ছেলেকে স্কুলে পড়ালেও মেয়েদের শুধু আরবি পড়াতেই মক্তবে পাঠান। নারীর প্রতি পুরুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি উদ্দীপকের আমজাদ আলীর বক্তব্যে এবং 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উঠে এসেছে। সারকথা: নারীরা বড় হয়ে অন্যের ঘরের ঘরনি হবে, তাদের পড়াশোনা করিয়ে লাভ কী- 'অর্ধাঙ্গী' প্রবন্ধে উল্লিখিত নারীদের প্রতি তৎকালীন সমাজের দৃষ্টিভঙ্গির চিত্র উদ্দীপকের আমজাদ আলীর মধ্যেও দেখা যায়।
HSC Bangla 1st Paper গদ্য : অর্ধাঙ্গী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : অর্ধাঙ্গী · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আমজাদ সাহেবের দৃষ্টিভঙ্গি 'অর্ধাঙ্গী' প্রবন্ধের স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর