শেয়ারFacebookWhatsApp

"এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়।"- ব্যাখ্যা কর।

উত্তর: ➤ অগ্রগতির সঙ্গে সঙ্গে পৃথিবী তার বুকে যুদ্ধ কিংবা রক্তপাত ধারণ করলেও এই ধ্বংসাত্মক দিক পৃথিবীর শেষ সত্য নয়। আলোচ্য চরণ দুটি দিয়ে এই কথাই বোঝানো হয়েছে। ➤ পৃথিবী সভ্যতাকে ধারণ করার পাশাপাশি বহু যুদ্ধ-রক্তপাত-প্রাণহানি সংঘটিত হয়েছে এবং বর্তমান সময়েও হচ্ছে। এতে বিপন্ন হচ্ছে মানবতা, পিছিয়ে যাচ্ছে মানুষের বিবেকবোধ কিংবা চিন্তা-চেতনা থেকে উদ্ধৃত শুভবোধ। এই ধ্বংসাত্মক বোধই একমাত্র সত্য নয়; এর বাইরেও সত্য লুকিয়ে আছে। কবি যাকে সুচেতনা হিসেবে কল্পনা করেছেন। সারকথা: পৃথিবী শুভবোধের পাশাপাশি অশুভ বোধ ধারণ করে এগিয়ে গেলেও এই অশুভ বোধই একমাত্র সত্য নয়।

HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল

"এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়।"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

কম্পিতা ধরণীকে অভয়-তরবারি এনে সান্ত্বনা দেবে, কে আছ বীর? আন তোমার প্রলয়-সুন্দর করাল-কমনীয় হস্ত। আন তোমার রক্ত- কৃপাণের বিদ্যুৎ-হাসি, আন তোমার মারণ-মঙ্গল অভয়-অসি। হে আমার ধ্বংসের দেবতা, একবার এই মহাপ্রলয়ের বুকে তোমার ফুলের হাসি দেখাও! স্তূপীকৃত শবের মাঝে শিবের জটার কচি শশী হেসে উঠুক! এই কুৎসিত অসুন্দর সৃষ্টিকে নাশ কর, নাশ কর হে সুন্দর রুদ্র-দেবতা! এই গলিত আর্ত সৃষ্টির প্রলয়-ভস্মটিকা পরে নবীন বেশে এসে দেখা দাও!

উত্তর

গভীর গভীরতর অসুখ এই পৃথিবীর।

উত্তর

➤ অগ্রগতির সঙ্গে সঙ্গে পৃথিবী তার বুকে যুদ্ধ কিংবা রক্তপাত ধারণ করলেও এই ধ্বংসাত্মক দিক পৃথিবীর শেষ সত্য নয়। আলোচ্য চরণ দুটি দিয়ে এই কথাই বোঝানো হয়েছে। ➤ পৃথিবী সভ্যতাকে ধারণ করার পাশাপাশি বহু যুদ্ধ-রক্তপাত-প্রাণহানি সংঘটিত হয়েছে এবং বর্তমান সময়েও হচ্ছে। এতে বিপন্ন হচ্ছে মানবতা, পিছিয়ে যাচ্ছে মানুষের বিবেকবোধ কিংবা চিন্তা-চেতনা থেকে উদ্ধৃত শুভবোধ। এই ধ্বংসাত্মক বোধই একমাত্র সত্য নয়; এর বাইরেও সত্য লুকিয়ে আছে। কবি যাকে সুচেতনা হিসেবে কল্পনা করেছেন। সারকথা: পৃথিবী শুভবোধের পাশাপাশি অশুভ বোধ ধারণ করে এগিয়ে গেলেও এই অশুভ বোধই একমাত্র সত্য নয়।

উত্তর

➤ উদ্দীপকে বর্ণিত ধরণি অস্থিরতা, হিংসা ও ধ্বংসোন্মুখ হওয়ার দিক দিয়ে 'সুচেতনা' কবিতার পৃথিবীর সমার্থক হয়ে উঠেছে। ➤ আমাদের এ পৃথিবীতে হঠাৎ অশান্তির মূলে রয়েছেন মানুষের স্বার্থান্বেষী চিন্তা-ভাবনা ও কর্মকান্ড। মানুষ প্রতিনিয়ত নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করতে পৃথিবীকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ➤ উদ্দীপকে পৃথিবীর নানা অসংগতির চিত্র উঠে এসেছে। এখানে দেখা যায় মানুষের নানা ধ্বংসাত্মক কার্যকলাপে পৃথিবীর অবস্থা সঙ্গিন। এ ধরণিকে অভয়-তরবারি এনে দেবে- কে আছে তেমন বীর, যে সমস্ত অসুন্দরকে নাশ করে পৃথিবীতে সৌন্দর্য নিয়ে আসবে। এমন চিত্র 'সুচেতনা' কবিতায়ও দৃশ্যমান। পৃথিবীব্যাপী হত্যা, হিংসা, বৈষম্য দেখে কবি সেটিকে পৃথিবীর গভীরতর অসুখ বলে আখ্যায়িত করেছেন। কারণ কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও প্রিয়জনের রক্তে হাত হয়েছে রক্তাক্ত, ভালোবাসার পরিণামে পৌছাতে গিয়েও ঘটে রক্তপাতের ঘটনা। তাই বলতে পারি যে, 'সুচেতনা' কবিতায় প্রকাশিত পৃথিবীর এমন চিত্রের সঙ্গেই উদ্দীপকটি সমার্থক হয়ে উঠেছে। কারণ উভয় জায়গায় পৃথিবী একই রকম অশান্ত। সারকথা: উদ্দীপকে পৃথিবীর যে চিত্র দেখা যায় সেটি 'সুচেতনা' কবিতায় চিত্রিত অসুস্থ পৃথিবীর সমার্থক।

উত্তর

➤ উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার প্রত্যাশা একই মন্তব্যটি যথার্থ। ➤ মানুষের যাবতীয় ক্রিয়াকলাপের ওপর নির্ভর করে সমাজ, সভ্যতা তথা পৃথিবীর ভালো-মন্দ। এজন্য আমাদের চিন্তা-চেতনা ও কার্যক্রম যেন হয় সৃজনশীল ও মানবিক। তবেই সম্ভব সুন্দর পৃথিবী নির্মাণ। ➤ উদ্দীপকে সমস্ত হতাশা, ক্লান্তি, বৈষম্য, ধ্বংসকে পিছনে ফেলে নতুন বিশ্ব গড়ার আহ্বান ও প্রত্যাশা ধ্বনিত হয়েছে। লেখক মহাপ্রলয়ের বুকে সৃষ্টির হাসি দেখতে চান। এজন্য তিনি তরুণ বীরদের আহ্বান জানিয়েছেন। 'সুচেতনা' কবিতায়ও একই প্রত্যাশা ধ্বনিত হয়েছে। কবি মনে করেন এই পৃথিবীর আজ গভীরতর অসুখ। পৃথিবীর মানুষের হাতেই তার স্বজন হচ্ছে নিহত। তবুও মানুষ পৃথিবীর কাছে ঋণী। কবি তাই নতুন সূর্যোদয় প্রত্যাশা করেছেন। ➤ 'সুচেতনা' কবিতায় কবি অশান্ত বিক্ষুব্ধ পৃথিবীতে হত্যা, ধ্বংস, বৈষম্য, অমানবিকতা দেখে আহত হয়েছেন। তবে তিনি বিশ্বাস করেন এসব পেরিয়ে একদিন এ পৃথিবীতে সুদিন আসবে। কারণ দীর্ঘ রাতের পর যেমন ভোর অনিবার্য তেমনই দুঃসময় কাটিয়ে একদিন ধরা ভরে উঠবে হাসি, আনন্দ ও জীবনের উচ্ছলতায়। উদ্দীপকেও একই আশাবাদ ব্যক্ত হয়েছে। এখানেও লেখক কুৎসিৎ ও অসুন্দর সৃষ্টিকে নাশ করতে রুদ্র-দেবতাকে আহ্বান করেছেন। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপক ও 'সুচেতনা' কবিতা উভয় জায়গায়ই নতুন, অনাবিল ও বৈষম্যহীন পৃথিবী কামনা করা হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : সুচেতনা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.' মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে' উক্তিটিতে প্রকাশ পেয়েছে-

  • ইহলৌকিকতা
  • ভাবালুতা
  • সাম্যবাদী চেতনা
  • পরাবাস্তববাদী চেতনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপক ও কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে-

  • অতীতের মোহমুগ্ধতা
  • দেশপ্রেমের চেতনা
  • সংকট উত্তরণের প্রত্যাশা
  • সমকাল নিয়ে হতাশা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জীবনানন্দ দাশের জন্মতারিখ কোনটি?

  • ১৭ই জানুয়ারি, ১৮৯৯
  • ১৭ই ফেব্রুয়ারি, ১৮৯৯
  • ২৭ শে জানুয়ারি, ১৮৮৯
  • ২৭ শে ফেব্রুয়ারি, ১৮৮৯

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি জীবনানন্দ দাশের মা কী ছিলেন?

  • কবি
  • চিকিৎসক
  • চিত্রশিল্পী
  • ঔপন্যাসিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.জীবনানন্দ দাশ কোন সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?

  • বাংলা সাহিত্যে
  • ইংরেজি সাহিত্যে
  • ফরাসি সাহিত্যে
  • ফারসি সাহিত্যে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কাকে রবীন্দ্র-পরবর্তী যুগের শ্রেষ্ঠ আধুনিক কবি বলা হয়?

  • আল মাহমুদকে
  • জীবনানন্দ দাশকে
  • ফররুখ আহমদকে
  • শামসুর রাহমানকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পর বাংলা কবিতায় সবচেয়ে বেশি মৌলিকতার স্বাক্ষর রেখেছেন কে?

  • সুফিয়া কামাল
  • আল মাহমুদ
  • সুকান্ত ভট্টাচার্য
  • জীবনানন্দ দাশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?

  • ১৯২৬ সালে
  • ১৯২৫ সালে
  • ১৯২৭ সালে
  • ১৯২৮ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

  • ঝরা পালক
  • মহাপৃথিবী
  • ধূসর পাণ্ডুলিপি
  • বনলতা সেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.' ঝরা পালক' ও 'ধূসর পাণ্ডুলিপি' জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?

  • নাটক
  • উপন্যাস
  • কাব্যগ্রন্থ
  • ভ্রমণকাহিনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.' কবিতার কথা' জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?

  • কাব্য
  • প্রবন্ধ
  • গল্প
  • উপন্যাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কবি জীবনানন্দ দাশ রচিত বিখ্যাত উপন্যাস কোনটি?

  • মাল্যবান
  • কবিতার কথা
  • ঝরা পালক
  • বনলতা সেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

' মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে' উক্তিটিতে প্রকাশ পেয়েছে-উদ্দীপক ও কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে-জীবনানন্দ দাশের জন্মতারিখ কোনটি?কবি জীবনানন্দ দাশের মা কী ছিলেন?জীবনানন্দ দাশ কোন সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন?কাকে রবীন্দ্র-পরবর্তী যুগের শ্রেষ্ঠ আধুনিক কবি বলা হয়?রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পর বাংলা কবিতায় সবচেয়ে বেশি মৌলিকতার স্বাজীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?' ঝরা পালক' ও 'ধূসর পাণ্ডুলিপি' জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?' কবিতার কথা' জীবনানন্দ দাশের কোন ধরনের রচনা?কবি জীবনানন্দ দাশ রচিত বিখ্যাত উপন্যাস কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।