কবি 'সুচেতনা' সম্বোধনে কোনটি চিত্রিত করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: ➤ 'সুচেতনা' কবিতায় সুচেতনা সম্বোধনে কবি তাঁর প্রার্থিত, আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। ➤ কবির বিশ্বাসমতে, সুচেতনা দূরতর দ্বীপসদৃশ একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়। চেতনাগত এ সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুদ্ধ ইহলৌকিক পৃথিবীর মানুষকে 'জীবন্ময় করে রাখে। জীবন্মুক্তির এ চেতনাগত সত্যই পৃথিবীর ক্রমমুক্তির আলোকে প্রজ্বলিত রাখবে, মানবসমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে। শাশ্বত রাতের বুকে অনন্ত সূর্যোদয়কে প্রকাশ করবে। সারকথা: 'সুচেতনা' সম্বোধনের মধ্য দিয়ে কবি সুন্দর চেতনার বোধটি চিত্রিত করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
কবি 'সুচেতনা' সম্বোধনে কোনটি চিত্রিত করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর